শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তানজিমের ফেসবুক স্ট্যাটাস নজরে এসেছে বিসিবি’র

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই ৮ বলে অপরাজিত ১৪ রান করার পর নিয়েছেন ২ উইকেট। এরপর শেষ ওভারে প্রবল চাপের মুখে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এমন দারুণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন ২০ বছর বয়সী তরুণ এই পেসার। কিন্তু সব ছাপিয়ে তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে নতুন মাত্রাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

সাতক্ষীরা সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার(৪৫) নিহত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা পড়বেনা- জেলা পুলিশ সুপার

বাংলাদেশকে যারা বারবার পিছিয়ে নিতে চায় সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা আর কখনও সাতক্ষীরাতে পড়বেনা বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার)। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেকবিস্তারিত পড়ুন

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বরণ করতে এসময় বিমানবন্দরে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ওবিস্তারিত পড়ুন

৭ ও ৩০ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ছাড়া থাকছে না অন্য প্যাকেজ

থাকছে না ৩ ও ১৫ দিন মেয়াদের মোবাইল ইন্টারনেট ডেটা প্যাকেজ। শুধু থাকবে ৭ ও ৩০ দিন মেয়াদ এবং আনলিমিটেড ডেটা প্যাকেজ। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা বিষয়ক সভায় এ ঘোষণা দেয় বিটিআরসি। সংস্থাটি জানায়, বর্তমানে ৯৫টি প্যাকেজ থাকলেও ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা মোট ৪০টি প্যাকেজ পাবেন। এছাড়াও ৫০ জিবি পর্যন্ত ডেটা ক্যারি ফরওয়ার্ড করাবিস্তারিত পড়ুন

বেনাপোলে সরকারি স্কুলের গাছ কর্তন, অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

বেনাপোলের পুটখালি ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুটি গাছ কেটে ফেলা হয়। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলা গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন বারপোতা গ্রামের জাহিদুলের কাছে। ৩৪ হাজার টাকায়বিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জ জোনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, (মনিরামপুর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় রাজগঞ্জ জোনের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে জোন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ফুটবল প্রতিযোগীতায় ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় রাউন্ডের খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধানবিস্তারিত পড়ুন

জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার জাহিদুর রহমান কে সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজলা শাখার নেতৃবৃন্দ। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ তাদের প্রিয় শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সহকারী অধ্যাপকের সহধর্মিনী প্রধান শিক্ষিকা কদবানু খাতুনের ইন্তেকাল! দাফন সম্পন্ন

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: কদবানু খাতুন (৫০) ইন্তকাল করেছেন। তিনি শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক আবুল খায়েরের সহধর্মিনী। জানা গেছে, প্রধান শিক্ষিকা মোছা: কদবানু খাতুন ব্রেন ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) রাত ৪ টার দিকে পৌরসভাধীন তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না… রাজেউন) । মৃত্যুকালে তিনি চাকুরীজীবি স্বামী, ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন