বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটির সভা

উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের অফিস রুমে সাংগঠনিক তদারকী কমিটির আহবায়ক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সাংগঠনিক তদারকী কমিটির সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক তদারকী কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগ কার্যালয় করে দিলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নিজ খরচে নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের জেলা শাখার অন্যতম সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান,সিআইপি। তবে এর আগেই তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা,আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী,দেশরত্ন,জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্যের প্রকাশ-স্বরূপ প্রায় ২ হাজার বর্গফুটের ওপর নিজ খরচে (স্থায়ী কার্যালয় না হওয়া পর্যন্ত)অত্যাধুনিক অঙ্গ সজ্জায় সজ্জিত একটি অস্থায়ী কার্যালয় নির্মাণ করে দিলেন। সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর বড়বাজারবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায়, মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের রাইসমিল মোড়ে রবিবার (১২ জুন) বিকাল ৫ টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার আবমাননাকর কটুক্তির প্রতিবাদে নগরঘাটা রাইসমিল মোড়ে কয়েক শত মানুষের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রাইস মিল মোড়ের সামনে থেকে শুরু করে  গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিন করে রাইসমিল  মোড়ে সমাবেশে মিলিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন নগরঘাটাবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

তালার ধানদিয়া মাদ্রাসায় ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২জুন)বেলা ১২ টায় তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালী আদর্শ দাখিল মাদ্রাসার হল রুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অত্র মাদ্রাসা সুপার মাও মোহাম্মদ মোসলেম আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইয়াসিন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, মাও আজিজুর রহমান, শহিদুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, হালিম খাতুন,সুরাইয়া খাতুন ও তাহমিদা তাছমিন। সভাপতি তার বক্তব্যে বলেন,আজকেরবিস্তারিত পড়ুন

মনিরামপিরের রোহিতাসহ দুটি বাজারে চুরি রোধে সিসি ক্যামেরা স্থাপন

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের দুটি বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এ বাজার দুটি সম্পূর্ণ এই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন, সচিব কৃষ্ণগোপাল মুখার্জি ও ইউপি সদস্য মো. বিলালী হোসেনসহ কয়েকজনের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়। ইউনিয়নের রোহিতা বাজারে আটটি ও মুড়াগাছা বাজারে দশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদের এ উদ্যোগে বাজারবিস্তারিত পড়ুন

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রির নাম লাল বাবু (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের ছেলে। বাবু নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। সহকর্মী রেজাউল করিম জানান, বেসিক বিল্ডার্সের নির্মাণাধীন ১০ তলা ভবনের ছয় তলায় মাচাংয়ে দাঁড়িয়ে বাবু প্লাস্টারের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত সে উপর থেকে নিচেবিস্তারিত পড়ুন

কক্সবাজার কুতুপালং থেকে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে এক রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত যুবকের নাম মোহাম্মদ সমিন (৩০)। তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৪ মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ সুফিয়ানের ছেলে। শনিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক জ্যৈষ্ঠ এক কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, শুক্রবার (১০ জুন) রাতে মধুরছড়া ক্যাম্পে রোহিঙ্গা সমিনকে হাত-মুখবিস্তারিত পড়ুন

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক সুমন খানের (৩০) ভাসমান মরদেহ নিখোঁজের ২৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। শনিবার (১১ জুন) বেলা ১২টার দিকে খাপড়াভাঙ্গা নদীর মধুখালী শাখা নদের সাউদের ভাড়ানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয় পুলিশ নিহতের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে। নিহতের স্বজনরা জানান, কলাপাড়া টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সুমন খান, কয়েকদিন আগে স্ত্রীবিস্তারিত পড়ুন

পাবনায় কমছে পেঁয়াজের দাম

পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে আরও অনেকদিন আগে। কিন্তু হঠাৎ করে দাম কমায় বিপাকে পড়েছেন চাষীরা। বাজারে ভারতীয় পেঁয়াজ প্রচুর পরিমানের মজুদসহ দেশী পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে দেশী পেঁয়াজের। জানা যায়, ৩ মাস আগে মৌসুমী পেঁয়াজ ওঠার শুরুতে প্রতি মণ পেঁয়াজ মাত্র ৮০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হয়। এর ১ মাস পর প্রতিমণ পেঁয়াজের দাম ২০০ টাকা বৃদ্ধি পায়। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানেবিস্তারিত পড়ুন

পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ আছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে। আরও কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগিও। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়।বিস্তারিত পড়ুন