রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলের মধুমতী নদীর ওপর নির্মিত কালনা সেতু’ চালু হবে সেপ্টেম্বরে

নড়াইলে মধুমতি নদীর উপর নির্মিত হচ্ছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। এই সেতুর পশ্চিম প্রান্তেকালনা সেতু’ চালু হবে সেপ্টেম্বরে। নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্ব প্রান্তে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী জানিয়েছেন, কালনা সেতু সেপ্টেম্বরের প্রথম দিকে চালু করা হবে। আরও জানান, এ পর্যন্ত সেতুর ৯০বিস্তারিত পড়ুন

সাপ্তাহিক সূর্যের আলো পরিবারের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমানের মামা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের মৃত. সৈয়দ আলী ঢালীর ছেলে মো. আব্দুল খালেক (৬৭) নিউরো ও হার্টের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুন) দুপুর সোয়া ২ টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অপরদিকে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ

‘খাদ্যপণ্যের দাম কমাও, মানুষ বাঁচাও’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় এ পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার এটিএম রইফ উদ্দিন সরদার, সদস্য সচিব মো. মুনসুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রাথমিক কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুতে একসাথে জ্বললো ২০৭টি স্ট্রিট ল্যাম্প

জেনারেটরের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার পদ্মা সেতুর সড়কবাতি প্রজ্বলন করা হলো সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে মাওয়া প্রান্তে এবার একসঙ্গে জ্বালানো হলো ২০৭ টি বাতি। এতে করে মাওয়া প্রান্তের সবকটি ল্যাম্প পোস্টে বাতি জ্বললো এই প্রথম। রাতের অন্ধকারে সড়ক বাতির আলোয় আলোকিত হয়ে উঠে ৬.১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় অর্ধেক অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্যবিস্তারিত পড়ুন

রাজধানীর কমলাপুরে স্বামীর হাতে স্ত্রীর পরকীয়া প্রেমিক খুন

রাজধানীর কমলাপুরে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে রেলওয়ের অস্থায়ী গেটম্যান নিহত হয়েছেন। রোববার (১২ জুন) দুপুরের দিকে হামলার ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের নাম মো. শাহীন (৩২)। তিনি কমলাপুরে লাইনের ৯ নম্বর অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। শাহিন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামের মৃত দূর্গাদির ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। হামলার ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরবিস্তারিত পড়ুন

সিলেটে ব্লু হোয়েল গেইম খেলে শিক্ষার্থী আত্মহত্যা

সিলেটে ব্লু হোয়েল গেইম খেলে এক শিক্ষার্থীর আত্মহত্যার করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১২জুন) রাত ১১টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌরসভার শ্রীধরা গ্রামে। ইতোমধ্যে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম আহমদ আল আবী (১৩)। সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণি ছাত্র। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, নিহত আহমদ আল আবীবিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রী বেশি অংশ নিচ্ছে ২ হাজার ৮৪৬ জন। আজ এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিকবিস্তারিত পড়ুন

সংবাদপত্রের অনলাইন, সংবাদপোর্টাল টক শো ও বুলেটিন প্রচার করতে পারে না

আইন অনুযায়ী সংবাদপত্রের অনলাইন ভার্সন এবং সংবাদপোর্টালগুলো টক শো ও সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। আজ সচিবালয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী নীতিমালার গেজেটটি তুলে ধরে বলেন, সম্প্রতি এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দ আমাদের নজরে এনেছেন যে, কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও সংবাদপোর্টাল অনলাইনে ‘টক শো’ এমন কি কেউ কেউ নিউজ বুলেটিনও প্রচার করছে যার কোনো অনুমতিবিস্তারিত পড়ুন

সারাদেশের কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। এ সময় ৫ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটির সভা

উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের অফিস রুমে সাংগঠনিক তদারকী কমিটির আহবায়ক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সাংগঠনিক তদারকী কমিটির সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক তদারকী কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুলবিস্তারিত পড়ুন