Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর আটক

কালিগঞ্জে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহষ্পতিবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে পুলিশ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে। নিহতের নাম শাহীনা রাসুল হাঁসি (২০)। সে কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাসুদুর রহমান হাসানের স্ত্রী ও একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। কালিগঞ্জ উপজেলারবিস্তারিত পড়ুন
পাবনায় ফেন্সিডিলসহ আটক ১

পাবনায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ সরকার (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ এসময় একটি মোটরসাইকেলও জব্দ করেছে। বৃহস্পতিবার (০৯ জুন) রাতে পাবনা পৌর সদরের পৈলানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাশেদ সরকার পৌর সদরের পৈলানপুর এলাকার মৃত আইয়ুব আলী সরকারের ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রাশেদ সরকারকে আটক করা হয়। এ সময় ১৮০ বোতল ফেন্সিডিলবিস্তারিত পড়ুন
প্রেস ইউনিটির সমাবেশে সংবাদযোদ্ধাদের নিরাপত্তা দাবি

সংবাদযোদ্ধাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের, সরকার সেই দায়িত্ব পালন না করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে অনিরাপদ দেশ-সমাজ সৃষ্টি না করে সংবাদযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, সাগর-রুণীসহ সকল হত্যার বিচার এবং সংবাদযোদ্ধা মামুনুর রশীদ নোমানীর উপর হামলাকারীদের অনতিবিলেম্ব গ্রেফতার ও বিচারের দাবিতে অনলাইন প্রেস ইউনিটির প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে এ দাবি জানান তারা। ১০ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশেবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সোহেল (২৬) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহেল শহরের চন্ডিবের এলাকার আজগর আলীর ছেলে। নিহতের ভাই মোরশেদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে অটো নিয়ে বের হন সোহেল। সারারাত সে বাসায় আসেনি। বেলা ১১টার দিকে আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, সোহেল দেড়বিস্তারিত পড়ুন
ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালেন গ্রামবাসীরা

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক যুবতী। তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস দুই যুবক। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরাবিস্তারিত পড়ুন
আগামী অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্ত

আগামী (২০২২-২৩) অর্থবছরে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়ভাবে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালেবিস্তারিত পড়ুন
তালায় গাঁজা সহ বিক্রেতা আটক

সাতক্ষীরার তালায় ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া (৫৫) কে গাঁজা সহ আটক করেছে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার (৯জুন) সকাল ১০ টার দিকে তালা বাজার থেকে আটক করা হয় তাকে ৎ। সে তালা সদরের মৃত আব্দুল মজিদ শেখ ওরফে পাগলের ছেলে। জানা যায়, ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া দীর্ঘদিন ধরে তালা বাজারে বিভিন্ন মাদকসেবীদের কাছে ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করে। বৃহস্পতিবার সকালে তালা বাজার থেকে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটকবিস্তারিত পড়ুন
ডুমুরিয়ায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

ডুমুরিয়ায় সরকারি জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে অভিযুক্ত মোঃ সাজ্জাদ আলী ফকির কে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ জুন) সকালে ডুমুরিয়া উপজেলার টিপনা বালিয়াখালি ব্রিজের পাশে নদী ভরাটি জমি হতে অবৈধ মাটি উত্তোলন ও প্রকৃতি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কতৃক জমির বন্দোবস্ত গ্রহিতা সাজ্জাদ আলী ফকির কে ৫০হাজার টাকা অর্থ দন্ড দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। ভ্রাম্যমান আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন
যশোরে ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে বাঁচলো তিন শিশু

পথচারীর দায়িত্ববোধ আর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেল তিন শিশু। ৯৯৯ এ ফোন দিয়ে ড্রেনে আটকা পড়া তিন শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মিরা। মঙ্গলবার (৭ জুন) বিকেলে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিন শিশু হলো- যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে নীরব (১৪), একই এলাকার শুকুর আলীর ছেলে নয়ন হোসেন (১৩) ও নূর ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৬)। ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন
নওয়াপাড়ায় জাহাজ থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় জাহাজ থেকে পড়ে গিয়ে এমভি সামির সাইমুম জাহাজের কর্মচারী (লস্কর) সুজন ফকিরের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৮ জুন)সন্ধ্যায় নওয়াপাাড়ার পীরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায়। জানা যায়, প্রতিদিনের ন্যায় জাহাজের লোড-আনলোড শেষ হলে জাহাজের হ্যাজের উপরে উঠে সহকর্মিদের সাথে হল্কা লাগাচ্ছিলেন। এমনসময় অসাবধনতা বসত পা পিছলে জাহাজের ভিতর পড়ে যায়। নাক মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। এসময় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

