বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে আইনজীবীর বাড়িতে নার্সের অনশন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে দুদিন ধরে সামিউল্লাহ সামু নামে এক শিক্ষানবিশ আইনজীবী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ২৫ বছর বয়সী এক নার্স। সামু উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে। ঢাকায় শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। প্রেমিকা ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তার বাড়ি একই উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী গ্রামে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে ওই প্রেমিকার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে দুজনে মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের জন্য প্রেমিকের পরিবারকে একাধিকবার বললেও তারা রাজি না হওয়ায় ঈদের পরদিন বাড়িতে অনশন করতে বলেছেন প্রেমিক সামু। তাই তিনি এসে অবস্থান নিয়েছেন।

অনশনের দুদিনও সামুর দেখা না পেয়ে প্রেমিকা বলেন, এত কিছুর পরও যদি আমার বিয়ে না হয়, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর উপায় থাকবে না।

এদিকে, প্রেমিকার অনশনের খবরে গা ঢাকা দিয়েছেন সামিউল্লাহ সামু। তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সামুর বাবা বাড়িতে থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি। তবে ছোট ভাই ও বাড়িতে থাকা অন্যান্য স্বজনরা জানান, সন্ধ্যায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসার কথা রয়েছে। তারা আশা করছেন বিষয়টি সমাধান হয়ে যাবে।

মেয়ের ভাই জানান, আমরা চাই ছেলের পরিবার সম্পর্কটা মেনে নিয়ে দুজনের বিয়ে দিয়ে ঘরে তুলুক। তাছাড়া এত বড় ঘটনার পর ওই মেয়েকে কে বিয়ে করবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আকরাম আলীকেও একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল