রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘরে পাওয়া চোটে ইনজুরি” ২৭ শেলাই দিতে হলো মাশরাফিকে

মাঠ নয়, এবার ঘরে পাওয়া চোটে আহত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জরুরি ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। (৭ মে)শনিবার নিজ বাড়িতেই এই দুর্ঘটনার শিকার হন মাশরাফি। মাশরাফির পরিবার সূত্রে জানাযায়, বাড়িতে অবস্থানকালে মাশরাফির কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়। পরে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে তার পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়।বিস্তারিত পড়ুন

প্রেম প্রত্যাখ্যান করায় বান্ধবীকে পরিবারের সামনেই গলা কেটে খুন! যুবককে মৃত্যুদণ্ডের আদেশ

প্রেম প্রত্যাখ্যান করেছিল বান্ধবী গ্রীষ্মা বেকারিয়া। সেটা সহ্য করতে পারেনি বছর কুড়ির ফেনিল গয়ানী। বান্ধবীকে ডেকে তাঁর বাড়ির কাছেই পরিবার এবং পড়শিদের সামনেই গলার নলি কেটে খুন করে ফেনিল। এ বছরের ১২ ফেব্রুয়ারির ঘটনা। গুজরাতের সুরতের কামরেজের বাসিন্দা গ্রীষ্মাকে প্রেম নিবেদন করেছিল তাঁরই বন্ধু ফেনিল। এ নিয়ে বার বার গ্রীষ্মাকে উত্যক্ত করত বলেও দাবি তাঁর পরিবারের। কিন্তু গ্রীষ্মা প্রতি বারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর সেই ক্ষোভই গিয়ে পড়ে গ্রীষ্মার উপর। শুক্রবারবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে আবারও দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ১৪ দিনের মধ্যে জাতীয় সংসদে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকারবিরোধী বিক্ষোভ ও ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থার ঘোষণা দিলেন রাজাপক্ষে। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপে সংকটের সমাধান হবে না। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শ্রমিকবিস্তারিত পড়ুন

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী” না ফেরার দেশে চলে যাওয়ার তিন বছর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী না ফেরার দেশে চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো। ২০১৯ সালের আজকের দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে এই কিংবদন্তি গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সুবীর নন্দীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’,বিস্তারিত পড়ুন

নতুন সংসারে পা রেখেই বিপদের মুখে শ্রাবন্তী

বিয়ের পর নতুন সংসার শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! তবে শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই বিপদের মুখে রয়েছেন এই অভিনত্রী। রাতের বেলায় নাকি শ্রাবন্তীর সঙ্গে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। কখনো তার পা ধরে টানছে কোনও এক ছায়া, কখনো আবার গলা টিপে ধরছে। শ্রাবন্তী তো বুঝতেই পারছে না, ঠিক কী ঘটছে তার সঙ্গে। কিন্তু শ্রাবন্তীর শাশুড়ি আবার সব দোষ দিচ্ছেন বউমাকেই। কী হবে শ্রাবন্তীর এবারের সংসারে? উল্লেখিত ঘটনাটি বাস্তববিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরের প্রবীন ডাক পিয়ন অরুন দাস পরোলোকগমন করেছেন

কলারোয়ার জয়নগর দক্ষিন পাড়া নিবাসী প্রবীন অবসর প্রাপ্ত ডাক পিয়ন অরুন দাস পরোলোকগমন করেছেন। (৭ মে শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছেন প্রবীন ডাকপিয়ন অরুন দাস। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দৃর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হুইল চেয়ারে যাপন করেছেন। অসুস্থতা জনিত কারনে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি তার জীবদ্দশায় সরসকাটি বেসরকারি ডাক বিভাগে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আম পাড়া শুরু, আকর্ষণের শির্ষে গোবিন্দভোগ

সাতক্ষীরায় সরকারি নির্দেশনা মোতাবেগ আম সংগ্রহ হচ্ছে, বিশেষ আকর্ষণ গোবিন্দভোগ আম। সরকারি নির্দেশনা মেনে (৫ মে) বৃহস্পতিবার থেকে সাতক্ষীরার সমগ্র এলাকার বাগান থেকে আম সংগ্রহ শুরু করেছে আম ব্যাবসায়ীরা। প্রথম দিন বাগান থেকে পাড়া হলো সুস্বাদু গোবিন্দভোগ আম। চাষীরা বাজারে এ আম বিক্রি করছে কেজি প্রতি ৬৫/৭০ টাকা দরে। আমচাষী ও ব্যবসায়ী কবিরুল ইসলাম জানান, বাগানে ফলন কম হওয়ায় এ বছর আম চাষীরা লোকসানের মুখে পড়বেন। তিনি আরও জানান, বাগান তৈরীবিস্তারিত পড়ুন

রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনে নবজাতকের জন্ম

দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, শুক্রবার (৬ মে)রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে নবজাতকের মা পারুল একাই ঢাকায় আসছিলেন। পথিমধ্যে মা পারুলের প্রসব যন্ত্রণা শুরু হলে শিশুটিকে জন্মদানে সহযোগিতায় করেছেন রেলওয়ের যাত্রীরা। এদিকে, শিশুটির বাবা টিটু ঢাকাবিস্তারিত পড়ুন

মরুভূমিতে তিন কোটি গাছ লাগিয়ে অসাধ্য সাধন বৃদ্ধের

গোটা বিশ্বেই যখন রোজ কমছে অরণ্যের পরিমাণ তখন একজন মানুষের এমন প্রচেষ্টা আদায় করে নিচ্ছে কুর্নিশ। ছিলেন বন দফতরের কর্মকর্তা, নিজের চোখে দেখেছেন কী ভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। শেষমেশ পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন তুরস্কের বন দফতরের প্রাক্তন অধিকর্তা হিকমেত কায়া। বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধ্যা ভূমিকে বদলে দিলেন অরণ্যে। ১৯৭৮ সালে তুরস্কের বন দফতরের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিকমেত। দীর্ঘ দিন উত্তর তুরস্কে বন দফতরের শীর্ষ কর্তার দায়িত্ববিস্তারিত পড়ুন

সেতুর সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু ট্রেনের ছাদে কানে হেডফোন দেয়া কিশোরের

নেত্রকোনায় রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে ওঠা এক যাত্রীর মৃত্যু হয়েছে। (৫ই মে) বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোনা ধনাইখালি নদীর ওপর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাহরিয়ার স্বপ্ন (১৫)। সে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা বিজিবি সদস্য সোহাগ মিয়ার ছেলে। সে এবার নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শাহরিয়ার তাঁর খালাসহ কয়েক স্বজনের সঙ্গে মোহনগঞ্জ থেকেবিস্তারিত পড়ুন