রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মহিলা সাংবাদিকের মৃত্যু

ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সামরিক অভিযান চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আলেখের। খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল এক সাংবাদিকের। এ বার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলেরবিস্তারিত পড়ুন

কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা

কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা

ইংল্যান্ডের এক বাসিন্দা এবার আক্রান্ত ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। এখনও পুরোপুরি কাটেনি কোভিড উদ্বেগ। তার মধ্যেই আরেকটি বিরল ভাইরাসের সন্ধান মিলল মানবদেহে। ইংল্যান্ডের এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। সরকারি ভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। সম্প্রতি ওই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি এই ভাইরাসে আক্রান্ত হন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইবিস্তারিত পড়ুন

তালার দগ্ধ গৃহবধূ তামান্না মৃত্যু বরণ করেছে

সাতক্ষীরার পল্লীতে দাহ্য পদার্থ ছুড়ে গৃহবধু ও স্বামীকে দগ্ধের চারদিন পর গৃহবধু তামান্না খাতুন (২৫) মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।নিহত তামান্না খাতুন জেলার তালা উপজেলার কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে ও সাতক্ষীরা সদরের ফরহাদ সরদারের স্ত্রী। গত বৃহস্পতিবার (৫মে)সন্ধ্যায় কপোতাক্ষ নদের তীরে বর্তমান স্বামীসহ তামান্নাকে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যায় সাবেক স্বামী সাদ্দাম হোসেন সহ কিছু যুবকবিস্তারিত পড়ুন

তালার কাশিপুরে সীমানা প্রচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী আহত

সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা প্রচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় আরতি দাশ নামে (৩০) এক নারী আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৯ মে) সোমবার সন্ধ্যায় তালার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামে। আহত নারী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর স্বামী জগদীশ দাশ জানান, একই এলাকার চৈতন্য দাশের ছেলে দিপক দাশ আমাদের জমিতে অবৈধভাবে জোরপূর্বক সীমানা প্রচীর নির্মাণ করে। সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী নিষেধ করলে দিপক দাশ গংরা আমার স্ত্রীকে ধারালো অস্ত্রবিস্তারিত পড়ুন

খলিষখালীতে দর্জি দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

তালা উপজেলার খলিষখালীতে জিয়াদ আলী সরদার (৪৩) নামে এক দর্জির দোকানদারের আত্মহত্যার খবর পাওয়া গেছে । নিহত দর্জি দোকানি খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের ছলিম সরদারের ছেলে। নিহত জিয়াদ আলী দুই কন্যা সন্তানের জনক । নিহতের প্রতিবেশী বাবু সরদার জানায়, প্রায় দেড় মাস আগে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে জিয়াদ আলী। সেই থেকেই সে আলাদা একটি ঘরে একা বসবাস করত । সপ্তাহ খানেক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে সে। (৮ই মে) রবিবারবিস্তারিত পড়ুন

ফেসবুকে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার যুবক গ্রেপ্তার

ফেসবুকে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার আবু বক্কর সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন গ্র্যান্ড তোফা হল ভবনে অভিযান চালিয়ে রাতুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাগরপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ছবিতে দেখা যাওয়া অস্ত্রটি উদ্ধারবিস্তারিত পড়ুন

পাম অয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছালো চার জাহাজ

চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েল নিয়ে চারটি জাহাজ পৌঁছেছে। (৬ই মে) শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজগুলো বহির্নোঙর থেকে জেটিতে আসার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। তবে গত বৃহস্পতিবার (৫ মে) আসা ওরিয়েন্ট চ্যালেঞ্জ থেকে খালাস শেষ হয়েছে। ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েলের মধ্যে ২১ হাজার মেট্রিকটন নিয়ে এসেছে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, সাত হাজার মেট্রিকটন নিয়ে এন এস স্টিলা, সাত হাজার ৭৯৯ মেট্রিকটন নিয়ে এসেছেবিস্তারিত পড়ুন

প্রথমিক পর্যায়ে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে

আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম ধাপে ৬৪ জেলার ১৪০টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য উপজেলার ভোটার কার্যক্রমও ধাপে ধাপে শুরু হবে। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এ কার্যক্রমে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগেবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মোহসীন, দেখা যাবে আজ রাতের দাদাগিরিতে

মোহসীন-উল হাকিম পেশায় একজন সাংবাদিক। তবে তিনি পরিচিতি পেয়েছেন সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত করার নায়ক হিসেবে। তার নিরন্তর চেষ্টা ও র‍্যাবের অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। তার নায়কোচিত সেই ভূমিকার গল্প এবার শোনা যাবে ভারতের জি বাংলা চ্যালেনের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’তে। সৌরভ গাঙ্গুলির সঞ্চালিত অনুষ্ঠানটিতে মোহসীনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি পর্বে তিনি অংশ নিয়ে খেলেছেন প্রশ্ন-উত্তর খেলা। দাদাগিরিতে অংশ নেওয়ার ব্যাপারে মোহসীন-উল হাকিম বলেছেন, ‘আমাকে অনেক আগেই আমন্ত্রণ জানানোবিস্তারিত পড়ুন

ট্রেনের বিনা টিকিটের ৩ যাত্রী রেল মন্ত্রীর আত্মীয়, দায় স্বীকার

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন স্বীকার করেছেন তার স্ত্রীই টিটিইর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং বিনা টিকিটে রেলের ৩ যাত্রী তার আত্মীয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষকে তার স্ত্রী টিটিইকে বরখাস্ত করতে বলেননি বলেও জানান রেলমন্ত্রী। (৮ই মে) রোববার রেলভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমার স্ত্রী হিসেবে তার এই অভিযোগ করা উচিত হয়নি। যে ঘটনাটি ঘটেছে তা আমার জন্য স্বভাবতই বিব্রতকর। রেলমন্ত্রী আরও জানান, তিনি পরে জানতে পেরেছিলেন যে যাত্রীরা তার আত্মীয় কিন্তু গতকাল পর্যন্তবিস্তারিত পড়ুন