মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত

খাদ্য নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে হঠাৎ করেই গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। দেশটি এমন সময়ে এ সিদ্ধান্ত নিল, ইউক্রেনে রুশ অভিযান এবং প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গমের উৎপাদন কমে অভ্যন্তরীণ দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে ভারতের এমন সিদ্ধান্তে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ নিন্দা জানিয়েছে। (১৪ মে) শনিবার দেশগুলির কৃষিমন্ত্রীরা এক বিবৃতিতে ভারতের এমন সিদ্ধান্তে নিন্দা জানান। জি-৭ জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো- জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, ইটালি ও জাপান।স্টুটগার্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির কৃষিমন্ত্রী চেমবিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ায় আট লাখ করোনা শনাক্ত ৩ দিনে

প্রথবারের মতো করোনার উপস্থিতি শিকারের পর উত্তর কোরিয়ায় গত ৩ দিনে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪২ জন। দেশটিতে দিন দিন ব্যাপকভাবে ছড়াচ্ছে এ ভাইরাস। রোববার এ খবর জানা গেছে এনডিটিভির এক প্রতিবেদনে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া থেকে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, উত্তর কোরিয়ায় কোনো করোনাভাইরাসের ভ্যাকসিন নেই এবং টেস্টিং ক্ষমতাও সীমিত। দেশের স্বাস্থ্য ব্যবস্থাও অত্যন্ত খারাপ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে,বিস্তারিত পড়ুন

কচুর লতি বিক্রি করছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক

নিজের জমিতে চাষ করা ১৬ কেজি কচুর লতি নিয়ে হাটে বসে বিক্রি করছিলেন বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান ডঃ আবু বকর সিদ্দিক প্রিন্স। স্থানীয় এক ব্যক্তি শনিবার (১৪ মে) ঘটনাটি ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ঘটনাটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারে। খোঁজ নিয়ে জানা গেছে, ডঃ আবু বকর সিদ্দিক প্রিন্স বরিশালের ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা। তার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে পরিবারসহ ঢাকায়বিস্তারিত পড়ুন

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে তিউনিশিয়ার নৌবাহিনী। বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর ১ জন রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রামবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় পিতা মাতার কোলে ফিরলো হারিয়ে যাওয়া সন্তান

সাতক্ষীরার পাটকেলঘাটায় হারিয়া যাওয়া আট বছরের শিশুকে পিতা মাতার কাছে ফিরিয়ে দিলেন পাটকেলঘাটা থানা পুলিশ। শিশুটির নাম মোঃ মোজাহিদ সে সাতক্ষীরার দেবহাটা থানার নওপাড়া গ্রামের মোঃ মনিরুল শেখের ছেলে। শনিবার বিকালে পাটকেলঘাটা থানা এলাকায় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে স্থানিয় জনতা থানায় অবহিত করলে থানা পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেয়। থানা সুত্রে জানা যায়,গত (১৪ মে) শনিবার বিকালে তালা থানা এলাকায় তার দাদার বাড়ী থেকেবিস্তারিত পড়ুন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের আবির্ভাব, জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক , বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে এটিবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউপি নির্বাচনের ব্যালট পুনঃ গণনার নির্দেশ আদালতের

তালার ধানদিয়া ইউপি নির্বাচনের ব্যালট পূনঃ গননার নির্দেশ প্রদান করেছে সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালত। গত (২৮ এপ্রিল) সাতক্ষীরা ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী এ আদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, গত ২০২১সালের ২০সেপ্টেম্বর দেশে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী দিদারুল ইসলাম নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২০২১। দীর্ঘদিনের মামলার জটিলতাবিস্তারিত পড়ুন

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী

মাথার ওপর সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। চিকিৎসকদের বাড়িতে এনেই তার কপালে সেলাই দেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত। আহত হওয়ার ঘটনা নিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমার চোখ রক্ষা করেছেন। ঘটনার বর্ণনাবিস্তারিত পড়ুন

কোভিড-উদ্বেগ না কাটতেই এ বার টম্যাটো ফ্লুর হানা কেরলে

কোভিড-উদ্বেগ পুরোপুরি কাটার আগেই এবার রহস্যময় ‘টম্যাটো ফ্লু’র হানা ভারতে। কেরলের কোল্লাম জেলায় ইতিমধ্যেই ৮০টি শিশু এই জ্বরে আক্রান্ত হয়েছে বলে খবর। আক্রান্ত শিশুদের প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম বলে জানিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর। কোল্লাম ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি জেলাতেও কিছু রোগীর সন্ধান মিলেছে। কেরল তামিলনাড়ু সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। জ্বরের উপসর্গের হদিশ মিললেই করা হচ্ছে পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। চিকুনগুনিয়ার উপসর্গের সঙ্গে কিছুটা মিল রয়েছেবিস্তারিত পড়ুন

পাইলটের মৃত্যুর পরও বিমানের অক্ষত অবতরণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে উড়ছিল লাল-সাদা রঙের একটি বিমান। আকাশযানটিতে এসময় ছিলেন মাত্র একজন যাত্রী ও পাইলট। হঠাৎ পাইলটের মৃত্যু হয়! এ অবস্থায় যেখানে বিধ্বস্ত হওয়ার কথা; সেখানে যাত্রীসহ অক্ষত অবস্থায় বিমানটি অবতরণ করে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে। অবাক করার মতো ঘটনা হলেও আদতে তা-ই ঘটেছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। খবরে বলা হয়, একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে দারুণ একটি ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। সিসনা ২০৮ মডেলের একটিবিস্তারিত পড়ুন