Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ সাগরে

সাগরে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যেকোনো প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যোদরী সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনার ১৪ টি জেলার ৬৭ টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরেবিস্তারিত পড়ুন
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছে বেঁধে নির্যাতন করলেন মেম্বার

টাঙ্গাইলের কালিহাতীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মেম্বারের বিরুদ্ধে। তবে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এলে রক্ষা পান ভুক্তভোগী গৃহবধূ। বুধবার উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোশারফ মিয়া। তিনি উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। নির্যাতনের শিকার গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ জানান, ইউপি সদস্য মোশারফ সম্পর্কে তার মামা হন। তবু স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন
ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে বাবা আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে আটক হলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান। বুধবার (১১ মে) সকালে হাতীবান্ধা থানার এসআই মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়। হাতীবান্ধা থানার এসআই মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ।বিস্তারিত পড়ুন
ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মহিলা সাংবাদিকের মৃত্যু

ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সামরিক অভিযান চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আলেখের। খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল এক সাংবাদিকের। এ বার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলেরবিস্তারিত পড়ুন
কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা
কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা

ইংল্যান্ডের এক বাসিন্দা এবার আক্রান্ত ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। এখনও পুরোপুরি কাটেনি কোভিড উদ্বেগ। তার মধ্যেই আরেকটি বিরল ভাইরাসের সন্ধান মিলল মানবদেহে। ইংল্যান্ডের এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। সরকারি ভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। সম্প্রতি ওই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি এই ভাইরাসে আক্রান্ত হন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইবিস্তারিত পড়ুন
তালার দগ্ধ গৃহবধূ তামান্না মৃত্যু বরণ করেছে

সাতক্ষীরার পল্লীতে দাহ্য পদার্থ ছুড়ে গৃহবধু ও স্বামীকে দগ্ধের চারদিন পর গৃহবধু তামান্না খাতুন (২৫) মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।নিহত তামান্না খাতুন জেলার তালা উপজেলার কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে ও সাতক্ষীরা সদরের ফরহাদ সরদারের স্ত্রী। গত বৃহস্পতিবার (৫মে)সন্ধ্যায় কপোতাক্ষ নদের তীরে বর্তমান স্বামীসহ তামান্নাকে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যায় সাবেক স্বামী সাদ্দাম হোসেন সহ কিছু যুবকবিস্তারিত পড়ুন
তালার কাশিপুরে সীমানা প্রচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী আহত

সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা প্রচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় আরতি দাশ নামে (৩০) এক নারী আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৯ মে) সোমবার সন্ধ্যায় তালার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামে। আহত নারী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর স্বামী জগদীশ দাশ জানান, একই এলাকার চৈতন্য দাশের ছেলে দিপক দাশ আমাদের জমিতে অবৈধভাবে জোরপূর্বক সীমানা প্রচীর নির্মাণ করে। সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী নিষেধ করলে দিপক দাশ গংরা আমার স্ত্রীকে ধারালো অস্ত্রবিস্তারিত পড়ুন
খলিষখালীতে দর্জি দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

তালা উপজেলার খলিষখালীতে জিয়াদ আলী সরদার (৪৩) নামে এক দর্জির দোকানদারের আত্মহত্যার খবর পাওয়া গেছে । নিহত দর্জি দোকানি খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের ছলিম সরদারের ছেলে। নিহত জিয়াদ আলী দুই কন্যা সন্তানের জনক । নিহতের প্রতিবেশী বাবু সরদার জানায়, প্রায় দেড় মাস আগে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে জিয়াদ আলী। সেই থেকেই সে আলাদা একটি ঘরে একা বসবাস করত । সপ্তাহ খানেক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে সে। (৮ই মে) রবিবারবিস্তারিত পড়ুন
ফেসবুকে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার যুবক গ্রেপ্তার

ফেসবুকে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার আবু বক্কর সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন গ্র্যান্ড তোফা হল ভবনে অভিযান চালিয়ে রাতুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাগরপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ছবিতে দেখা যাওয়া অস্ত্রটি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাম অয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছালো চার জাহাজ

চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েল নিয়ে চারটি জাহাজ পৌঁছেছে। (৬ই মে) শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজগুলো বহির্নোঙর থেকে জেটিতে আসার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। তবে গত বৃহস্পতিবার (৫ মে) আসা ওরিয়েন্ট চ্যালেঞ্জ থেকে খালাস শেষ হয়েছে। ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েলের মধ্যে ২১ হাজার মেট্রিকটন নিয়ে এসেছে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, সাত হাজার মেট্রিকটন নিয়ে এন এস স্টিলা, সাত হাজার ৭৯৯ মেট্রিকটন নিয়ে এসেছেবিস্তারিত পড়ুন

