শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়নের বিষয়ে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪মে-২৫) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লার সভাপত্তিত্বে পরিষদের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লাকে সামাজিক ভাবে হয়রানী করতে আরএম রাসেল নামের একটি ফেসবুকের আইডিতে মিথ্যা খবর প্রচার করা হয়। আমরাবিস্তারিত পড়ুন

তালায় মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের মৃত এরফান আলী সরদার স্ত্রী মোছাঃ সখিনা খাতুন। মোছাঃ সখিনা খাতুন লিখিত বক্তব্য বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুমিরা ইউনিয়ন কমান্ডার ছিলেন। আমার প্রয়োজনে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতি (যাহার পরিচালক শেখবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি : আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি : এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’। সকাল ১০টা থেকে কাস্টমস হাউজে কোন কাজ হচ্ছে না। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোন কাজ করছেন না। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) আসাদুল হক ছিলেন বলে জানা গেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন- দুর্ঘটনায় জড়িত গাড়িটি আমাদের হেফাজতে আছে। তবে ওসি বলেছেন- গাড়িচালকবিস্তারিত পড়ুন

তালার ইসলামকাটিতে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভা

জি.এম আবুল হোসাইন : তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে মানবাধিকার সুরক্ষা কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা রিইব এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. গোলাম ফারুক। সভায় সিএসও সদস্য, স্টান্ডিং কমিটির প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, বাল্যবিবাহ নিরোধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গভীরবিস্তারিত পড়ুন

শার্শায় জালিয়াতি ও প্রতারণাসহ ৩০ মামলার আসামি আনোয়ার গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকেকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে ১২ ও ১৩ মে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ১০ জন নারী সদস্য, ৫ টি ইউনিয়ন পরিষদের সদস্য ও ৫ জন জেন্ডার নেটওয়ার্ক গুরুপের সদস্যদের ২ দিন ব্যাপী জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করাবিস্তারিত পড়ুন

ভারতের পেট্টাপোলে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্টাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা সময় বিজিবি’র বেনাপোল চেকপোস্ট আইসিপি’র বিপরীতে ভারতের পেট্টাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদলবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলাতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তীবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১২ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৩ লাখবিস্তারিত পড়ুন