বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা

নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা। নড়াইল ট্রাফিক পুলিশ সদর থানাধীন ধূপখোলার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি মোটরসাইকেল, নছিমন আলম সাধু তিনটি, একটি লাটা এবং একটি ট্রাক্টর আটক করে। বুধবার (২৪ মে) সড়ক ও পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অভিযানকালে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),বিস্তারিত পড়ুন

স্মার্ট ভূমি সেবা পেয়ে খুশি গোপালগঞ্জবাসী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ সহ সাধারণ মানুষের ভূমির অধিকার বাস্তবায়ন সহ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আমৃত্যু কাজ করেছেন। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় খুশি গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সার্বিক তত্ত্বাবধানে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন জলমহাল ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ডরুম হতে মৌজাম্যাপ ও পর্চা ডাকযোগে সরবরাহ সহ বিভিন্ন সেবা ইতোমধ্যেই জনগণকে প্রদান করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের সমাপনী

বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি- এনগেজ প্রকল্পের আয়োজনে শ্যামনগরের ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের বাড়িতে কৃষি ব্যবস্থা সম্প্রসারণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়েনের ২০ জন উপকারভোগীকে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের আয়োজন করে। মঙ্গলবার (২৩ মে) সকাল দশটায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন, বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা। আজ বুধবারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীবিস্তারিত পড়ুন

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় যশোরের মণিরামপুরে চাল কলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ মে) মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান চালিয়ে পৌর এলাকার ব্যাপারী চাল কলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করেন। অভিযানে পাট গবেষণা ইনস্টিটিউট যশোরের প্রধান পরিদর্শক গোলাম সরোয়ার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন- ব্যাপারী অটো রাইস মিলে অভিযান পরিচালনার সময় দেখা গেছে পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার টিএলসি কমিটির বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত

পৌরসভার টাউন লেভেল কমিটি (টিএলসি) এর ২০২৩-২০২৪ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ব্র্যাক ইউডিপি এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাঠ সমন্বয়কারী ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামানবিস্তারিত পড়ুন

গুলশান-২ এ চালু হল নতুন গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার

[ঢাকা, ২৩ মে, ২০২৩] রাজধানীর গুলশান-২ এ নিজেদের বহুল প্রত্যাশিত অত্যাধুনিক ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’ উন্মোচনে এক অনুষ্ঠান আয়োজন করেছে গ্রামীণফোন। গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং তাদের সেরা অভিজ্ঞতা প্রদানে বিস্তৃত পরিসরের গবেষণা, বিশ্লেষণ ও উদ্ভাবনী বাস্তবায়নের ফলশ্রুতিতে নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টার চালু করল গ্রামীণফোন। গ্রাহকদের প্রতি নিজেদের প্রতিশ্রুতিকে কেন্দ্রে রেখে বিগত ২৫ বছর ধরে গ্রামীণফোন সকল উদ্যোগ গ্রহণ করে এসেছে। নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলারোয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী গণতন্ত্রের দিশারী দেশরত্ন শেখ হাসিনাকে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৩ মে) বিকালে পৌর সদরের যশোর – সাতক্ষীরা মহা সড়ক সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে মিছিলটি প্রদক্ষিন করে। শতশত আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত হয়ে জননেত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

তালায় ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

সাতক্ষীরার তালায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষকের অ্যাপ’-এর লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আফরোজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ’লীগ নেতা লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর সভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা- কর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশ্বাস মার্কেটে এসে শেষবিস্তারিত পড়ুন