Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ই ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুলবিস্তারিত পড়ুন
এলপিজির দাম বাড়ল আবারও

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে আরও ৫০ টাকা। সোমবার ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টা থেকেই। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১বিস্তারিত পড়ুন
এসএসসির ফরম পূরণের সময় বেড়েছে আবারও

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আরো চার দিন। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ পূরণ করতে পারবেন ফরম। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকেবিস্তারিত পড়ুন
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ৮ জনের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেন এ আদেশ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন এ তথ্য। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সার্বিক সহযোগিতায় ০১ মার্চ ১১ রমজান রবিবার বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সচিব ডা. শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
তালায় মতবিনিময় সভা
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে: ধানের শীষের প্রার্থী হাবিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেসবিস্তারিত পড়ুন
দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে-কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ফেব্রুয়ারি) বিকালে কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নাগরিক ঐক্যর ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা, ৭টি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবংবিস্তারিত পড়ুন
স্পন্দন হাসপাতালের নবাগত “সিইও’কে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যোগদানকৃত নবাগত “সিইও” মো. ছাবের রেজাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার ( ১ ফেব্রুয়ারী) স্পন্দন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হাসপাতালের স্টাফদের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান, মার্কেটিং ইনচার্জ মো. নাছের রেজা আছু, ল্যাব ইনচার্জ মো. আতিকুর রহমান, ক্যাশিয়ার মো. সালাউদ্দিন, মো. আল মামুন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের সকল পর্যায়েরবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, কারাদণ্ড ২০ জনের

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জন দালালকে র্যাব আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে দেওয়া হয় কারাদণ্ড। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাসবিস্তারিত পড়ুন

