শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, কারাদণ্ড ২০ জনের

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জন দালালকে র‍্যাব আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে দেওয়া হয় কারাদণ্ড। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাসবিস্তারিত পড়ুন

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে লেগে যায় অনেক সময়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ। রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসববিস্তারিত পড়ুন

ভোট পড়তে পারে নির্বাচনে ৫৫ শতাংশের বেশি : পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে ভোট পড়তে পারে ৫৫ শতাংশের বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেনতিনি। সাংবাদিকদের তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। তবে এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে মনে হয় আমার। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আরবিস্তারিত পড়ুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দরা। মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনটির অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট চাইছেন তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া বাজার, আবাদেরহাটসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গলবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত ও হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিব : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরঘাটা কবী নজরুল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রুপান্তরিত করেছিলাম, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব।বিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করলে কাউকেই ছাড় নয় : পথসভায় অধ্যাপক ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ৯ম দিন ৩০শে জানুয়ারি শুক্রবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টারবিস্তারিত পড়ুন

মথুরাপুর বাজার কমিটির অভিষেক অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল আলীম

সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর বাজার কমিটির আয়োজনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় মথুরাপুর বাজারের জান্নাত মার্কেটে অত্র বাজার কমিটির সভাপতি এডভোকেট শেখ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাবসা ইউনিয়নের ৭ বারের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব‍্যাবসায়ী নুর হোসেন, আকবর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক আবু সাঈদ, সহধারণ সম্পাদক ডাক্তার সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শার্শায় ধানের শীষে ভোট চাইল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উলাশী ইউনিয়নের লাউতাড়া ও ধলদাহ গ্রাম এবং বাগআঁচড়া ইউনিয়নের সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গাসহ ছয়টি ওয়ার্ডে একের পর এক উঠানবিস্তারিত পড়ুন