বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন

পুরাতন জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানাতে বর্ণিল আয়োজনে সদরের মাহমুদপুর গালর্স হাইস্কুলে এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর বর্ণিল উৎসবে মেতেছিল মাহমুদপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধীজন। মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে শোভাযাত্রা, পান্তা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন হাইস্কুলের এসএসসিবিস্তারিত পড়ুন

ডিবি ইউনাইটেড হাই স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

নববর্ষের আনন্দঘন আবহে ডিবি ইউনাইটেড হাই স্কুলে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলের হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিরবিস্তারিত পড়ুন

উৎসবে আমতলায় নতুন বছরকে বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা

ভোরের সূর্যের আবির মাখা আলোয় যখন প্রকৃতি সেজেছিল নতুনের সাজে, তখনই সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আমতলায় বেজে ওঠে শাশ্বত সেই সুর— ‘এসো হে বৈশাখ, এসো এসো। জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল প্রাণের মেলবন্ধন। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর বর্ণিল উৎসবে মেতেছিল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। ​জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর একে একে পরিবেশিত হয় বৈশাখের বন্দনা। বিদ্রোহীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ পহেলা বৈশাখ উদযাপনে উৎসবমুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। আনন্দ, বর্ণিলতা ও ঐতিহ্যের আবহে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের নানা আয়োজন। সকালে ঠিক ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজাবিস্তারিত পড়ুন

ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ ছিল : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান তিনি নববর্ষের শুভেচ্ছা। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ ছিল। প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ। তিনি বলেন, এই উৎসব মুখর ও আনন্দ ঘন মুহুর্তগুলো নয় ভোলার। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় আমতলা গণমুখি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোট মোড়, নিউমার্কে মোড়, পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি হয়ে পূনরায় আমতলা গণমুখি মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল পূর্ববর্তি সমাবেশ থেকে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ি থেকে ডিজেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ৬ ব্যারেল ডিজেল জব্দ করেন। তবেবিস্তারিত পড়ুন

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদাসলে মওকুফ: কলারোয়ায় কৃষি ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে ২০২৬ সালের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অনুর্ধ্ব ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদাসলে মওকুফের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় কয়লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এসএমএ কাইয়ুম (বিকেবি, মুখ্য আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন। এবিস্তারিত পড়ুন

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ডাল মাড়াইয়ের যাতা

একসময় গ্রামবাংলার কৃষিজীবনের অপরিহার্য অংশ ছিল ডাল মাড়াই করার ঐতিহ্যবাহী পদ্ধতি। ফসল কাটার পর গ্রামের উঠোন বা খোলা মাঠে পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে জড়ো হয়ে ডাল মাড়াই করতেন। এটি শুধু কৃষিকাজই নয়, ছিল এক ধরনের সামাজিক মিলনমেলা। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। আগে গরু দিয়ে দলাই, লাঠি দিয়ে পিটিয়ে বা পায়ে মাড়িয়ে ডাল থেকে শস্য আলাদা করা হতো। এ সময় গান, হাসি-আড্ডায় মুখর থাকত পুরোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন