Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বলছি স্পষ্ট করেই, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘স্কুলে লটারিতে ভর্তিতে কত জন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে (পক্ষপাতিত্ব) আমি কিন্তু জানি। আমার কাছে খবর আছে সব। আমি বলছি স্পষ্ট করেই, লটারি মেধা নির্ধারণ করে না। ’ লটারি পদ্ধতি তুলে দেওয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক, হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
নিখোঁজ রাতে, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহত লিটন খান বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তার স্বামী বের হন রিকশা নিয়ে। এরপর রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবংবিস্তারিত পড়ুন
ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে

শিশুদের হাম-রুবেলা প্রকোপ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১০টি অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আগামী ১১ মে পর্যন্ত পরিচালিত মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে অবশ্যই এই টিকাবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ‘আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক পদে ‘প্রজন্ম একাত্তর’র উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ইনকিলাব’র জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস.এম লিয়াকত হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল ও পাচাররোধে বিজিবির কঠোর নজরদারি

সাতক্ষীরায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন পহেলা বৈশাখ ও কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি। শুক্রবার (১০ এপ্রিল) সাতক্ষীরা শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. শাহারিয়ার রাজীব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাবিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ৭-৯ এপ্রিল ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী নারী ও পুরুষকে নিয়ে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফাইনাল খেলায় বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৪২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। অন্যদিকে বালিকাবিস্তারিত পড়ুন
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত 1One Foundation/Organization,USA এর যৌথ উদ্যোগে এবং MedSys Soft Ltd এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 1One Foundation/Organization এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন
গাজীপুরে গ্রামীণফোনের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস। অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিলবিস্তারিত পড়ুন
কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজ বেহাল দশা, চরম ঝুঁকিতে জনসাধারণ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির রেলিং কিছু অংশ ভেঙ্গে গেছে।ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কাঁপুনি অনুভূত হয়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার একাধিক বাসিন্দা জানান,বিস্তারিত পড়ুন

