বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস। অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিলবিস্তারিত পড়ুন

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজ বেহাল দশা, চরম ঝুঁকিতে জনসাধারণ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির রেলিং কিছু অংশ ভেঙ্গে গেছে।ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কাঁপুনি অনুভূত হয়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার একাধিক বাসিন্দা জানান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার

“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ,খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে উত্থাপনা না করার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে মানবাধিকার সংগঠন “অধিকার”-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে “অধিকার” সাতক্ষীরা জেলা সমন্বয়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সঞ্চয়ের টাকা তুলতে এসে নারীর মৃত্যু, ব্র্যাক অফিসের সামনে হৃদয় বিদারক ঘটনা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সঞ্চয়ের টাকা উত্তোলন করতে এসে কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। মৃত কোহিনুর বেগম উপজেলার বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী। মৃত কোহিনুরের পরিবার সূত্রে জানা যায়, কোহিনুর বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সোমবার তিনি ভ্যানযোগে রাজগঞ্জ ব্র্যাক অফিসে এসে তার জমানো সঞ্চয় উত্তোলন করেন। ব্র্যাকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এঁর সাথে স্কুল-মাদরাসার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ইউএনও আরিফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মাদরাসার অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন,বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় আহাদ গাজীর বিরুদ্ধে পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রির অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মজুমদার তেল পাম্পকে কেন্দ্র করে সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ উঠেছে। পাটকেলঘাটা বলফিল্ডের দায়পাড়া গ্রামের রফিকুল গাজীর ছেলে আহাদ গাজী নামে এক ব্যক্তি, যাকে স্থানীয়রা ছাত্রলীগের সাবেক কর্মী ও বর্তমানে যুব জামায়াতের উগ্র কর্মী হিসেবে দাবি করছেন, তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত আহাদ ৩/৪ জনের একটা সিন্ডিকেট গ্রুপ তৈরী করে এই অপকর্মে জড়িত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট কিছুদিন ধরেবিস্তারিত পড়ুন

নবীন আইনজীবীদের সংবর্ধনায় সাতক্ষীরায় আইনাঙ্গনে উৎসবমুখর পরিবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে ২০২৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে নবীনভাবে যোগদানকারী আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রবিউল ইসলাম খান,বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে তেল সংকটে ভোগান্তি পেশাদার ও স্থানীয় মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার দেওয়ার দাবি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলমান অকটেন-পেট্রোল সংকট ক্রমেই চরম আকার ধারণ করেছে। দিনমজুর, চাকরিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা পেশাদার চালকদের এখন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় পেশাদার মোটরসাইকেল চালকদের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জোরদার হয়েছে স্থানীয়ভাবে। রাজগঞ্জ বাজারের ভাড়ায় মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় থাকি। যাত্রী নিয়ে ঘুরি, এটাই আমাদের একমাত্র রুজি। কিন্তুবিস্তারিত পড়ুন

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স দাতা প্রতিষ্ঠাতার ইন্তেকাল

সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানার দাতা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারনে অসুস্থ অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস ০৬ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হান্নান বিশ্বাস সাতক্ষীরা টি এন্ডবিস্তারিত পড়ুন