Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

দেবহাটায় সরকারি রাস্তার পাশের গাছ কাটায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ এ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৪ এপ্রিল দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা নং-৫১১৮ এর পাশ থেকে গাছ কাটা হয়। যা স্থানীয় মৃত মানিক মোড়ল পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করেবিস্তারিত পড়ুন
খানপুর থেকে গুনাকরকাটি মাহফিলে যাওয়ার পথে রইচপুরে দুর্ঘটনা খাদে ইঞ্জিনভ্যান, ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরায় এক ধর্মীয় মাহফিল থেকে অন্য মাহফিলে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে খাদে ছিটকে পড়েছে একটি মালবাহী ইঞ্জিনভ্যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি ভ্যানে থাকা মিষ্টি ও মিষ্টান্ন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুর উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনভ্যানটি সাতক্ষীরার খানপুর গ্রামের মাহফিল শেষে মালামাল বোঝাই করে গুনাকরকাটি বাজারের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।বিস্তারিত পড়ুন
সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী

আজ ৩১ মার্চ, প্রয়াত সাংবাদিক, তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী সহকারী এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক শক্তি, দৈনিক সমাচার, গণমত, নগরবার্তা, দৈনিক আল মুজাদ্দেদ ও দৈনিক মিল্লাতসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর লেখনী ছিল সমাজ সচেতনতা, ন্যায়বিচার ও গণমানুষের অধিকারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে বৃদ্ধার মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে খবি (৬৫) নামের এক বৃদ্ধা বিধবার মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খবি উপজেলার রাজগঞ্জ অঞ্চলের দোদাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী এবং ৩ সন্তানের জননী। স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো জানান- ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালের দিকে নিজ বাড়িতে সবার অগোচরে তিনি গ্যাসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের কমিটি গঠন

কলারোয়ায় পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছে। নয়ন রঞ্জন মজুমদারকে সভাপতি ও নিশিত রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য নির্বাহীরা হলেন: সহ-সভাপতি শান্তি কুমার চক্রবর্তী ও স্বপন কুমার মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক চন্ডী কুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক বরুণ কুমার ভট্টাচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাত কুমার মজুমদার, কোষাধ্যক্ষ অমিত রায় চৌধুরী, প্রচার সম্পাদক অশোক চক্রবর্তী এবং সাংস্কৃতিক সম্পাদক তরুণ ভট্টাচার্য। কার্যনির্বাহী সদস্যরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থতা কামনা

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরার আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি হয়। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তার গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। আনোয়ারা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মুশফিকুর রহমান, ড. কবিরুল ইসলাম ও ডা. জয়ন্ত কুমারের নিবিড় তত্ত্বাবধানে অস্ত্র পাচারের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়। সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান আলম, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রেকর্ডীয় জমি দখলে পেতে সংবাদ সম্মেলন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কলারোয়া মির্জাপুর গ্রামের মৃত নূর আলী শেখের কন্যা হাছিনা বেগম। গতকাল সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে হাছিনা বেগম বলেন, আলাইপুর গ্রামের করিম বক্স গাজীর পুত্র নজরুল ইসলাম, সাহেব আলী, ইসলাম আলী, মনিরুল ইসলাম ও লিটন হোসেন এলাকার ভূমিলোভী, হিংস্র ও কথিত খারাপ প্রকৃতির লোক। কলারোয়া উপজেলাধীন ৭১নং আলাই পুর মৌজায় ১৭৩৩ নং খতিয়ানে ২২২৫বিস্তারিত পড়ুন
শ্যমনগরে ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ‘মিড ডে মিল’

সাতক্ষীরার শ্যমনগর উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর বনরুটি, কলা বা মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ দেওয়া হবে। রবিবার (২৯ মার্চ) শ্যামনগর হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।বিস্তারিত পড়ুন
মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করায় ১০ দিনের কারাদণ্ড

যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দিয়েছেন। মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে। মাহির দায়ান আমিন বলেন- কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাহাতাব মোড়ল ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন।বিস্তারিত পড়ুন

