নবীন আইনজীবীদের সংবর্ধনায় সাতক্ষীরায় আইনাঙ্গনে উৎসবমুখর পরিবেশ


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে ২০২৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে নবীনভাবে যোগদানকারী আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. আকবর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), বিজ্ঞ জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আরশাফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মিজানুর রহমান পিন্টুসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ পাবলিক পাবলিক প্রসিডিউটার অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, “আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব। একজন আইনজীবী সমাজের ন্যায়-অন্যায়ের পার্থক্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই নবীন আইনজীবীদের উচিত পেশাগত সততা, শৃঙ্খলা ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ নিয়ে কাজ করা। আদালতের প্রতি সম্মান এবং ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখলেই একজন আইনজীবী সফলতার শিখরে পৌঁছাতে পারবেন।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নিজেকে দক্ষ করে তুলতে নিয়মিত অধ্যয়ন, আইন বিষয়ে আপডেট থাকা এবং সিনিয়রদের কাছ থেকে শেখার মানসিকতা অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, “নবীন আইনজীবীরাই আগামী দিনের বিচারব্যবস্থার চালিকাশক্তি। আপনাদের হাত ধরেই ন্যায়বিচারের পথ আরও সুদৃঢ় হবে। পেশার শুরুতেই যদি সততা, নিষ্ঠা ও মানবিকতা ধারণ করা যায়, তবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”
তিনি নবীনদের উদ্দেশে বলেন, “কোনো প্রকার অনৈতিক প্রলোভন বা শর্টকাটের দিকে না গিয়ে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আদালতের পরিবেশ, সহকর্মীদের প্রতি সম্মান এবং পেশাগত আচরণ-এই তিনটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে।”
বিশেষ অতিথি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ (২) নবীন আইনজীবীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “আইন পেশায় টিকে থাকতে হলে প্রথমেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শুরুতে কাজ কম থাকবে, আয় কম হবে-এটাই স্বাভাবিক। কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রতিদিন আদালতে উপস্থিত থাকা, মামলা পর্যবেক্ষণ করা এবং সিনিয়রদের সঙ্গে থেকে শেখার চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন, “আইনের বইকে বন্ধু বানান, নিয়মিত পড়াশোনা ছাড়া এই পেশায় উন্নতি সম্ভব নয়। ক্লায়েন্টের সঙ্গে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না-সত্য বলুন, তাতে আপনার প্রতি আস্থা বাড়বে। আদালতে ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন-এটাই একজন ভালো আইনজীবীর পরিচয়। সিনিয়রদের সম্মান করুন, তাদের কাছ থেকেই আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। একজন দক্ষ ও সৎ আইনজীবী হতে পারলে শুধু নিজের ক্যারিয়ার নয়, সমাজও উপকৃত হবে।”
অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন আইনজীবী শুধু আইনের ব্যাখ্যাকারী নন, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত। তাই পেশাগত জীবনের শুরু থেকেই সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও কেস ডায়েরি প্রদান করা হয়। এ সময় নবীনরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এমন আয়োজনে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবীন আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ও আব্দুস সামাদ আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট মো. সেলিম, অ্যাডভোকেট শামিমা পারভিন মিঠু, অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুনীল কুমার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট বায়েজিদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট মো. এবাদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল আমিন। অনুষ্ঠান শেষে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন


