Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনাভাইরাসে দেশে মৃত্যু আরও ৩৯ প্রাণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত একদিনে (২৪ ঘণ্টায়) মৃত্যুর মিছিলে আরও ৩৯ প্রাণ যোগ হয়েছে। একই সময়ে আরও দুই হাজার ৯৭৭ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০৬ জনে এবং শনাক্তের সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে দাঁড়াল। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।বুলেটিনেবিস্তারিত পড়ুন
চার যুগ পর বাবাকে খুঁজে পেলো মেয়ে

চার যুগ পর বাবাকে খুঁজে পেলো মেয়ে। অন্যের ঘরে হয়েছেন প্রতিপালিত, বড় হয়েছেন, লেখাপড়াও করেছেন। কিন্তু তিনি জানতেনই না ওই ঘরেই তিনি দত্তক হিসাবে পালিত হয়েছেন। এর দীর্ঘ ৪৮ বছর পর তিনি খুঁজে পেলেন নিজের জন্মদাতা পিতাকে। পেলেন পিতৃ পরিচয়। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেংঙ্গা গ্রামে। জানা গেছে, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেংঙ্গা গ্রামের ভগীরথ মধু ১৯৭২ সালে পাশের কোনেরভিটা গ্রামের পরিষ্কার বাড়ৈর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধবিস্তারিত পড়ুন
বাংলাদেশি ড. নীনা আহমেদকে ওবামার সমর্থন

পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদকে সমর্থন দিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ৩ আগস্ট এক বিবৃতিতে ওবামা উল্লেখ করেছেন যে, নিষ্ঠাবান সমাজ সংগঠক এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে বিশেষভাবে পারদর্শী, অভিবাসী সমাজেরই শুধু নয় গোটা আমেরিকার সার্বিক কল্যাণে পরীক্ষিত ড. নীনাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উল্লেখ্য, ড. নীনা ছিলেন প্রেসিডেন্ট ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ইতিমধ্যেইবিস্তারিত পড়ুন
যশোরে আত্মহত্যা প্ররোচনা, ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোরে এক গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে। গত ৩ আগস্ট মামলাটি দায়ের করেছেন গৃহবধূর ছোট চাচা নুরনবী। মামলার আসামীরা হচ্ছে- যশোর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া গ্রামের মৃত আহম্মেদ সরদারের দুই ছেলে ইকবাল সরদার ও জাহাঙ্গীর সরদার, ফতেপুর দাইতলার মুরাদের স্ত্রী শাহিনুর ও যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালী গ্রামের রনির স্ত্রী রাজিয়া। যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে নুরনবী এ মামলারবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ফোনালাপ হয়েছে। টেলিফোনে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার আশ্বাস দেন আবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশকে দিতে যাওয়া এ সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে বলে শেখ হাসিনাকে জানিয়েছেন শিনজো আবে। দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের এ ফোনালাপে কোভিড-১৯ মহামারি, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তায় বাস্তবায়নাধীনবিস্তারিত পড়ুন
গুজরাটে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮

ভারতের গুজরাটের এক করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ রোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জানা যায়, এরইমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকী রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮টি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। তিন নারীসহবিস্তারিত পড়ুন
সিনহা হত্যায় জড়িতদের ফাঁসি চায় রাওয়া

দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।তাদের দাবি, তিন মাসের মধ্যে বিচারকাজ শেষ করে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুতে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দাবি আদায় না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।বুধবার বিকেলে রাওয়া হেলমেট হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট মেজরবিস্তারিত পড়ুন
বিশ্ব গণমাধ্যম ও রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু

বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাদের কাছে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ নেতা। যিনি ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’। তারা মনে করেন, বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।তাকে দেয়া ‘বঙ্গবন্ধু’ খেতাবে এই দেশপ্রেমিক নেতার প্রতি দেশের সাধারণ মানুষের গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে বলেও তারা মনে করেন। বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রুরাও তাদের নিজ নিজ ভাষায় তাঁর উচ্চসিৎ প্রশংসা করেছেন। বঙ্গবন্ধুর জীবদ্দশায় এবং নিহতেরবিস্তারিত পড়ুন
হাওরে নৌকাডুবি: হাফিজিয়া মাদরাসার ১৭ জন শিক্ষক ও শিক্ষার্থীর লাশ উদ্ধার

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রীর রাজালীকান্দা হাওরে নৌকা ডুবে শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১২টার দিকের এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। জানা যায়, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও নেত্রকোণার গৃদান টেঙ্গা জামিউল উলুম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। পানি দেখতে ট্রলার ভাড়া করে তারা হাওরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢেউবেষ্টিত হাওর উত্তালবিস্তারিত পড়ুন
জম্মু-কাশ্মির নিয়ে ভারতীয় সিদ্ধান্ত অবৈধ

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মধ্য দিয়ে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে চীন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বেইজিং দাবি করে আসছে, ‘জম্মু-কাশ্মির নিয়ে একতরফা যে কোনও সিদ্ধান্ত অবৈধ ও অকার্যকর’। গত বছর বেশ কয়েকটি বিবৃতিতেও ভারতীয় সিদ্ধান্তের বিরোধিতা করে একই অবস্থান জানিয়ে আসছিল পাকিস্তানের মিত্র চীন। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেবিস্তারিত পড়ুন

