মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় না ফেরার দেশে সাবেক আইন সচিব

ঘাতক করোনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার(৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্তবিস্তারিত পড়ুন

সিনহা হত্যাকাণ্ডে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে

পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা এবিএম দোহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” সিনহা নিহতের ঘটনায় জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সমিতি রিটায়ার্ড আর্মড ফোর্সেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আদালতে সাহেদ

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনা টেষ্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম দেবহাটা আমলী আদালতে তাকে হাজির করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমারবিস্তারিত পড়ুন

মেজর সিনহা নিহত

কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।বুধবার দুপুর ১টা ১৫মিনিটের দিকে একটি বিশেষ হেলিকপ্টারে করে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান দুই বাহিনী প্রধান। এরপরে বিমানবন্দর থেকে তারা কক্সবাজরের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান করছেন তারা। সেখানে বিশ্রাম শেষ ২ বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করবেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে।

একদিনে প্রাণহানি ৩৩,শনাক্ত ২৬৫৪

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত একদিনে (২৪ ঘণ্টায়) আরও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আরও দুই হাজার ৬৫৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৬৭ জনে এবং শনাক্তের সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে দাঁড়াল। বুধবার ( ৫ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়বিস্তারিত পড়ুন

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ বুধবার। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন শেখ কামাল। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল ৯টায় ধানমন্ডিরবিস্তারিত পড়ুন

মুক্তি পেলো বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‌‘চল যাই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চল যাই’। কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর শেখ মুজিবুর রহমান।প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্রটি। ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে ৩১ জুলাই থেকে দেশীয় স্ট্রিমিং অ্যাপ রবিস্ক্রিনে এটি দেখা যাচ্ছে। এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আনিসুর রহমান মিলন অভিনয় করেছেন। অন্য অভিনয়শিল্পীরা হলেন−তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রাবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা আবদুল মান্নান মারা গেছেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার রাত ৯টা ২০মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্য জনিত কারণে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তানবিস্তারিত পড়ুন

দেশের স্বার্থে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হবে

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘কোন সাংবাদিককে যেন এই ক্রান্তিকালে ছাটাই না করা হয়, বেতনভাতা এবং ওয়েজ বোর্ড যেন বাস্তবায়ন করা হয়।’তিনি আরো বলেন, ‘প্রয়োজনে সরকার আর্থিক সহায়তাও করবে। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে চাই দেশের স্বার্থে। কারণ সংবাদ মাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সংবাদ মাধ্যমের সুদৃষ্টিতে আমরা অনেক কিছু করার প্রেরনা এবং সূত্র পাই। আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদের বিকাশ ঘটুক। সংবাদ মাধ্যমকে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে যেন ব্যবহারবিস্তারিত পড়ুন

প্রথমে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী

গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা জানান তিনি।ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে। এছাড়া যে সব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না, তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভবিস্তারিত পড়ুন