বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এবার ঈদে পাঁচটি গরু কোরবানি দেবেন পরীমনি

বিএফডিসিতে ২০১৬ সালে প্রথম পশু কোরবানি দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে শুরু হলেও পরের বছর দুইটা এবং তারপর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। সর্বশেষ গত বছর চারটি গরু কোরবানি করেন তিনি। অসচ্ছল ও কম আয়ের শিল্পীদের জন্যই পরী এই কোরবানি দিয়ে আসছেন। চলতি বছর করোনার কারণ দেখিয়ে শিল্পী সমিতি পিছু হটলেও, থেমে নেই পরীমনি। এবার তিনি পাঁচটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন। পরীমনি বলেন, ‘গত কয়েকবিস্তারিত পড়ুন

নড়াইলে মৃত বাবুর মা-বোনের খোঁজ খবর সহ ঈদ উপহার দিলেন, এমপি মাশরাফী

নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত বাবুর বাড়িতে করোনা যুদ্ধে জয়ী নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নিজে খোঁজখবর নেন। লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে বাবুর বাসভবনে তাঁর মায়ের সাথে আলাপকালে ঈদে শাড়ি কেনার জন্য মাকে উপহার দেন সাংসদ মাশরাফী। মাশরাফী বলেন,বাবু বেঁচে থাকলে হয়তো মাকে ঈদের শাড়ি আর বোনকে ঈদের জামা উপহার দিতেন।সন্তানহারা মায়ের সেই সন্তানের অভাব উপলব্ধি করতে দিলেন না মানবিক মাশরাফী। এসময় তিনি বাবুর মাকেবিস্তারিত পড়ুন

অপেক্ষা

তুমি বিহীন বিতৃষ্ণায় কাটে মোর প্রতিটি প্রহর মনের আঙিনা শূন্য লাগে জনাকীর্ণ এই শহর। তোমার প্রতীক্ষায় আকুল হয়ে মনটা থাকে ভার করুণ সুরের মূর্ছনায় ভিজে মনোবীণার তার। ভোরের আলোয়, ক্লান্ত দুপুরে কত স্বপ্নজাল বুনি নিঝুম রাতের আঁধারের ঘোরে আকাশের তারা গুনি। আজো বসে আছি তোমার অপেক্ষায় কত স্বপ্ন আশা তোমার মাঝে হারিয়েছি মন সঁপেছি ভালোবাসা। কতো গোলাপ শুকিয়ে গেলো এতোটুকু সময় পেলেনা কতো রাত আর বসন্ত এলো; তুমি শুধু এলেনা! নীলবিস্তারিত পড়ুন

মসজিদে ঈদ জামাত, ১৩ নির্দেশনা মন্ত্রণালয়ের

ঈদুল আজহার নামাজ ঈদগাহ ময়দান, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে নয়, মসজিদেই পড়তে হবে। একইসঙ্গে কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকাসহ ১৩ নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় প্রসঙ্গে বিভিন্ন নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে ঈদুল ফিতরের জামাত খোলা মাঠ অথবা ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করা হয়। এররই ধারাবাহিকতায় ঈদুল আজহার নামাজ আদায় সংক্রান্ত বিষয় নিয়েবিস্তারিত পড়ুন

পবিত্র হজ আজ

হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ ইবাদত। প্রতি বছর হিজরি সনের শেষ মাস অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ আরাফার ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে হজ পালন করা হয়। হাদিসের ঘোষণা, ‘আল-হাজ্জু আরাফাহ’ অর্থাৎ আরাফাহর ময়দানে উপস্থিত হওয়াই হজ।’ সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ লোক হজে অংশগ্রহণ করতো। কিন্তু বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে এবার সৌদি আরবসহ দেশটিতে বসবাসকারীবিস্তারিত পড়ুন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বুধবার বিকেলে (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।করোনাভাইরাস (কোভিড-১৯) কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরবিস্তারিত পড়ুন

করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা

করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির মেলা ঘিরে তাঁরা যে আয় করেন, তা দিয়ে চলেন সারা বছর। এবার সেটাই হয়নি। এখনো তাঁদের কোনো উপার্জন নেই। তাই অর্থ সংকটে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দিন কাটছে খেয়ে না-খেয়ে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা সদরের শাহাবাদ ইউনিয়নের আতশপাড়া গ্রামের রমেন চন্দ্র পাল বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে আমাদের জীবন।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবিস্তারিত পড়ুন

অডিও বার্তায় ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে অডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকেবিস্তারিত পড়ুন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছে না কেউ।করোনাভাইরাসের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাত্র ১০ হাজার হজযাত্রীর পদচারণায় মিনার মাঠে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বুধবার সারাদিনে তারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে। এবার বিশ্বের কোনো দেশ থেকেই কেউ হজে যাওয়ার সুযোগ পাননি।বিস্তারিত পড়ুন

আজকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে সিদ্ধান্ত আসছে

মহামারী করোনার কারণে আগামী ৬ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে। তবে মহামারি পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সে ছুটি আরও বাড়তে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে ইতিমধ্যে সরকারের দায়িত্বশীলরা জানিয়েছেন।সে আলোকে আজ বুধবার (২৯ জুলাই) আরেক দফা ছুটি বৃদ্ধির ঘোষণা দেয়া হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে। জানা গেছে, আগস্ট মাস পুরোটা ছুটিবিস্তারিত পড়ুন