বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ঈদে পাঁচটি গরু কোরবানি দেবেন পরীমনি

বিএফডিসিতে ২০১৬ সালে প্রথম পশু কোরবানি দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে শুরু হলেও পরের বছর দুইটা এবং তারপর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। সর্বশেষ গত বছর চারটি গরু কোরবানি করেন তিনি। অসচ্ছল ও কম আয়ের শিল্পীদের জন্যই পরী এই কোরবানি দিয়ে আসছেন।

চলতি বছর করোনার কারণ দেখিয়ে শিল্পী সমিতি পিছু হটলেও, থেমে নেই পরীমনি। এবার তিনি পাঁচটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন।

পরীমনি বলেন, ‘গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছি। এবার করোনা মহামারির কারণে কোরবানি নিয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দিবো।’পরীমনি অভিনীত সর্বশেষ সাড়া জাগানো ছবি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। আর মুক্তির প্রতীক্ষায় আছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা দিতে প্রজ্ঞাপনবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম