Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এত মেধাবী হয়েও অপরাধীচক্রে ওঁরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়ে পুলিশ রিমান্ডে আছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। পিএইচডি করছেন চীনের উহানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন আরেক নারী রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন ওরফে তূর্ণা আহসান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল নারী উদ্যোক্তা হিসেবে ব্যাপক পরিচিত। ফেসবুকের মাধ্যমে প্রতারণার অভিযোগে গত সপ্তাহে ১২ নাইজেরিয়ানের সঙ্গে গ্রেপ্তার হন এই তরুণী। করোনাবিস্তারিত পড়ুন
ননএমপিও শিক্ষকদের ঈদের আনন্দ ও অপূর্ণতা

পবিত্র ঈদ উল আজহা হলো ত্যাগের উৎসব। যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।ঈদুল আজহা বা কোরবানির ঈদে মুসলিম জনগণ যার যার সাধ্যমতো পশু কোরবানি দেন। অতি পরিতাপের বিষয়, করোনা সংক্রমন প্রাকৃতিক মহামারী আর ননএমপিও নামক প্রলয়ংকারী মনুষ্যকৃত এ দুর্ভোগে কোরবানির ঈদের উৎসবের ঔজ্জ্বল্যকে যেন ফিকে করে ফেলেছে। সব মিলিয়ে ননএমপিও শিক্ষক সমাজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাকে সন্তোষজনক বলা যায় না। সারাবিস্তারিত পড়ুন
ফিচার, একটা যুগে তারুণ্য

মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের মিলনস্থল হলো সামাজিক সংগঠন। আর এরূপ একটি সামাজিক সংগঠনের নাম হলো “তারুণ্য”। নিজ ব্যক্তিত্ত্বের বিকাশ, শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতার সুযোগ তৈরীতে অসামান্য অবদান রেখে চলেছে এ সংগঠনটি। মূলত তারুণ্য একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য” স্লোগানকে বুকে ধারণ করে ২০০৯ সালের ২৯ শে জুলাই স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করে। তৎকালীন ফলিত পুষ্টি ও খাদ্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পের কারিগরা

দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ। আগামী ১লা আগষ্ট শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমান ঈদুল আযহা। এই ঈদের দিনের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। তাই ঈদ-উল আযহা সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন কলারোয়া উপজেলার ফজলেপুর, বসন্তপুরে ও দেয়াড়া গ্রামের কামার শিল্পের কারিগররা। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনোবিস্তারিত পড়ুন
তালায় দীর্ঘ প্রতীক্ষার পর ফায়ার সার্ভিস ষ্টেশনের জায়গা নির্ধারণ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে তালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মিত হতে যাচ্ছে। সোমবার (২৭ফেব্রুয়ারী) সকালে তালা পেট্রোল পাম্পের পাশ্ববর্তী নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য প্রস্তাবিত স্থান সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছেন কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ষ্টেশন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়। স্থানীয় (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন
আমার গ্রাম

সবুজ শ্যামল রুপে ভরা আমার গ্রামখানি ইছামতির ভ্রমন তারে করেছে আরো দামি । গোঁয়াল ভরা গরু আছে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছের সাথে পাখির কলতান । আমার গাঁয়ে নানার পেশার মানুষ করে বাস, নাই ভেদাভেদ তাদেরমাঝে শান্তি বারমাস । বাস্তীর্ন সবুজ মাঠে ছোট্ট ছোট্ট বিল, সূর্যি মামার কিরন লেগে করে তা ঝিঁলমিঁল । রুপ, লাবণ্যে, ঐশ্বর্যে সব কিছুতেই ভরপুর! সোনার দেশের ছোট্ট গ্রাম নাম তার ‘”কাঁদপুর”‘।
মঠবাড়িয়ায় এতিমখানায় অনুদানের চেক বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকাস্হ মঠবাড়িয়া কল্যান সমিতির উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সমাজসেবা অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ২৮ টি এতিমখানায় ২ লক্ষ ২৫ হাজার টাকার এ চেক প্রদান করা হয়।সোমবার দুপুর ১২টায় উপজেলার টিটিসি হলে সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি ও সেক্রেটারীদের হাতে এ চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এ সময় ঢাকাস্হ মঠবাড়িয়া কল্যান সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল মজনু,প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন আহমেদ,সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান ও স্হানীয় গনমাধ্যমকর্মীরা উপস্হিতবিস্তারিত পড়ুন
নড়াইলের পল্লীতে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন!

নড়াইলের পল্লীতে খলিশাখালি গ্রামে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে জলিল মাতুব্বরের হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে। নড়াইলের লোহাগড়া পৌর এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান,এরপরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়ছে বলে তার ভাই হাসান সাংবাদিকদের জানিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার খলিশাখালি গ্রামে মসজিদের মাইক চুরি বিস্তার করাকে কেন্দ্র করে জলিল শেখ সমর্থিত লোকজনেরবিস্তারিত পড়ুন
তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান

তালা উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। সোমবার (২৭ জুলাই) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্ট এর আওতায় ঘর মেরামতের জন্য শর্তবিহীন উক্ত অর্থ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপিবিস্তারিত পড়ুন
নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি করোনা শনাক্ত

নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কন্ডুসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত ৬৫৫ জন। সোমবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদর উপজেলায় ২৬ জন ,লোহাগড়া উপজেলায় ৩ জন ও কালিয়ায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, তিনি আরও জানান, আক্রান্ত সবাই নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।বিস্তারিত পড়ুন

