Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের সমন্বয় সভা

গবাদি পশু পালনেটেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায়এ অঞ্চলের দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় সভাটি আয়োজন করে উন্নয়ন প্রচেষ্টা। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী। তিনি খামারীদের উদ্দেশ্যে বলেন, এ অঞ্চলের বেশির ভাগ জায়গায় লোনাযুক্ত পানি, ফলে চাষাবাদ করা তেমন সম্ভব হয়ে উঠে না। তাই, আমাদেরকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মারপিট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করায় সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত ডাক্তার গোলাম রসুলের ছেলে আমিরুল ইসলাম নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মোঃ আমিরুল ইসলাম, একই গ্রামের মোঃ ওয়াজেদবিস্তারিত পড়ুন
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছ কাটার অভিযোগ

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চারটি মেহগনি গাছ কাটা হয়েছে। ডাল কাটার অজুহাতে ওই গাছগুলো কাটা হয়েছে। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সএকসময় ছিল সবুজে ঘেরা।ছিলো রাস্তার দুপাশে সারিসারি গাছ। বিভিন্ন অজুহাতে মাঝেমধ্যে এখানে গাছ কাটা হয় বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ৪ টি মেহগনি গাছ কাটা হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঐ তথ্যের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ফকিরহাট স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দারের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছবিস্তারিত পড়ুন
ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুম

ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার লক্ষ্যে দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুম চালু হয়েছে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন ও ফি জমা দেয়া যাবে। এছাড়া নির্ধারিত সময় এবং স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করা যাবে। বুধবার সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেওয়ার পর নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপিবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্কের সম্পৃক্ততা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরো বেশি তার্কিশ বিনিয়োগ আহ্বানবিস্তারিত পড়ুন
ফকিরহাটে রানার অটোমোবাইলস শোরুম এর শুভ উদ্বোধন

ফকিরহাটে রানার অটোমোবাইলস এর শোরুম এর শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বরোড মোড়সন্নিকটে । উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু। মেসার্স আর এসোসিয়েটস এর তত্ত্বাবধানে ‘চৌধুরী কমপ্লেক্স’ এ রানার অটোমোবাইলস এর “বাজাজ এলপিজি থ্রী-হুইলার সেলস এন্ড সার্ভিস ও ষ্পেয়ারস” এর শোরুম উদ্বোধনের ওই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রানার অটোমোবাইলস এর হেড অব সেলস সৌরভ আহমেদ। এ সময় মেসার্স আর এসোসিয়েটসবিস্তারিত পড়ুন
চালকবিহীন ড্রোনের পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

চালকবিহীন ড্রোন নির্মাণ করে ব্যাপক সফলতা পাওয়ার পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক। নির্মাতা প্রতিষ্ঠান টিটরা টেকনোলজি পক্ষ থেকে জানানো হয়েছে, চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টারটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে ও দূরত্বে যেতে পারবে।টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সালমান ডোনমেজ জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই হেলিকপ্টার ১৬০ কেজি ওজন বহনে সক্ষম। আর এটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২বিস্তারিত পড়ুন
জনগণের জন্য কাজ করতে হবে: আইজিপি

জেলার পুলিশ সুপারদেরকে (এসপি) রোল মডেল হতে হবে। পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। চেঞ্জ মেকার হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় ১৩ জেলার নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিবিস্তারিত পড়ুন
‘জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের জন্য টিকা আসছে’

আগামী বছরের মে-জুনের মধ্যে অক্সফোর্ডের আরও ছয় কোটি ডোজ টিকা আসছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি অবহিত করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্য অক্সফোর্ডের টিকা আসবে। ২০ শতাংশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মেয়র প্রার্থী শেখ আমজাদ হোসেন’র পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

সোমবার (২১ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় মেয়র পদে কলারোয়া উপজেলায় আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন’র পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে আলহাজ্ব শেখ আমজাদ হোসেন পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার ভাই আলহাজ্ব শেখ মারুফ হোসেন, শেখ তোজাম্মেল হোসেন মানিক, শেখ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতাবিস্তারিত পড়ুন

