মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুম

ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার লক্ষ্যে দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুম চালু হয়েছে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন ও ফি জমা দেয়া যাবে। এছাড়া নির্ধারিত সময় এবং স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করা যাবে।

বুধবার সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেওয়ার পর নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়া যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সারাদেশকে ডিজিটাল রেকর্ডরুমের আওতায় আনা হবে।

ভূমিমন্ত্রী বলেন, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া বাকি ৪০ জেলার রেকর্ডরুমকে ডিজিটাল রেকর্ডরুম হিসেবে চালু করা হবে। প্রাথমিকভাবে ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জে ডিজিটাল রেকর্ডরুম চালু করা হয়েছে।

তিনি বলেন, পাইলটিং সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এটা এখন আর পাইলটিং পর্যায়ে নেই। নাগরিকের ব্যাপক সাড়া পাওয়ায় আজকে ২১ জেলার রেকর্ডরুমের সার্টিফাইড খতিয়ান দেওয়ার নাগরিক সেবা কার্যক্রমটি ডিজিটাল বা ইলেক্ট্রনিক পদ্ধতিতে চালু করা হলো। এখন থেকে এ জেলাগুলোতে সব ধরনের ম্যানুয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া আগামী বছরের মধ্যে সারাদেশে ডিজিটাল রেকর্ডরুমের কাজ শেষ করা হবে। ডিজিটাল রেকর্ডরুম ব্যবস্থায় অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেওয়ার মাধ্যমে নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, নিরাপদভাবে মানুষ যাতে সার্টিফায়েড কপি পেতে পারেন সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। সাইবার সিকিউরিটি একটা বড় ইস্যু, সেটার সঙ্গে একটা আমরা কমব্যাট করছি। এথিক্যাল হ্যাকার দিয়ে আন-এথিক্যাল হ্যাকারদের গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবো।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা