বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ

সাতক্ষীরা তালায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করা এবং শহীদের অত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে খেশরা ইউনিয়ানের শাহাজাতপুর বাজারের পাশে করবস্থ পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আ. রশিদ,বিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তা থেকে কৃষকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কবুতরখালী এলাকা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে দক্ষিন কবুতরখালী কেয়ারের রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১১টার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পিরোজপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত সোবাহান প্যাদা (৫৫) গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মৃত. তোজাম্বর আলী প্যাদার পুত্র। ১৫ বছর পূর্বে প্রবাসে যান কর্মসংস্থানে। সম্প্রতি দেশে ফিরে কৃষি কাজ করতেন তিনি। ধারণা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শার্শায় বিক্ষোভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করায় তীব্র নিন্দা ও জানিয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা সদর ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সঙ্গগঠন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে শার্শা উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবলু ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে ৭১ এর পরাজিত স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা বিরধী ঘাতক পাকিস্তানী দালালবিস্তারিত পড়ুন

করোনায় আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২০২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯০৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো দুই হাজার ২০২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি কর্মশালা

“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিনেরপোতা বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র আয়োজনে বিনা ময়মনসিং (গবেষণা) পরিচালক ড. হোসনেআরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন বিনা মংমনসিং মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা উদ্ভাবিত লবণসহনশীল ধানের বিভিন্ন জাত অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথমে আমরা লবণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেনবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: প্রতিবাদে সাতক্ষীরা মহিলা আ.লীগের বিক্ষোভ

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সোমবার বেলা সাড়ে দশটায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয় এবং মিছিল শেষে জেলা আওয়ামী লীগের আহবানে শহীদ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ও হ্যালো সাতক্ষীরার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় অসহায়, এতিম, দরিদ্র শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ও হ্যালো সাতক্ষীরার আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ¦ শেখ সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র কর্মসূচি ২০২০’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

ফকিরহাটে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

ফকিরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, জাড়িয়ায় রবিবার সকাল ১০টায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে লাল ফিতা কেটে, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও মেডিকেল অফিসার ডা: অরিজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন