সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তা থেকে কৃষকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কবুতরখালী এলাকা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে দক্ষিন কবুতরখালী কেয়ারের রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১১টার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পিরোজপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত সোবাহান প্যাদা (৫৫) গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মৃত. তোজাম্বর আলী প্যাদার পুত্র। ১৫ বছর পূর্বে প্রবাসে যান কর্মসংস্থানে। সম্প্রতি দেশে ফিরে কৃষি কাজ করতেন তিনি।

ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত থেকে রাস্তায় তার লাশ পড়ে ছিল।

৪ জন স্ত্রী থাকায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ‘নিহতের মুখমন্ডলে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক