বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও কম্বল বিতরন

ফকিরহাটে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেছে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ।এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ দ্বারা ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ফকিরহাট ইউনিয়ন পরিষদে বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য শিউলি আক্তারের সভাপতিত্বে ও ইউপি সচিব মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান, ফকিরহাটবিস্তারিত পড়ুন

কোভিড-১৯ মোকাবেলায় আরো সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় মানসম্পন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি এটি স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আর্থিক সহায়তা প্রদানসহ তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে ইউএনজিএর ৩১তম বিশেষ অধিবেশনে আজ এক প্রাক রেকর্ডকৃত ভাষণে তিনি বলেন, ‘তবুও কিছু অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো সহযোগিতা প্রয়োজন। প্রথমত, আমাদের যথাসময়েবিস্তারিত পড়ুন

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ভাস্কর্য বিরোধী মিছিল, কয়েকজন আহত

বায়তুল মোকাররম মসজিদে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ভাস্কর্য বিরোধী মুসল্লিরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের মুনাজাতের পর বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘নারায়ে তাকবির’, ‘এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।জানা গেছে, জুমার নামাজের পর মুসল্লিদের একটি দল মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি বায়তুল মোকাররম থেকেবিস্তারিত পড়ুন

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন। আজ শুক্রবার জাকির বলেন, নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি তার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক নাহিদের খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জাকির হোসেন।

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা

মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় সদরের বৈকারী ইউনিয়নের কলেজ প্রাঙ্গণে কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. কওছার আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রয়াত হোসেন চেয়ারম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার

কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন আলীর ১২তম মৃত্যুবার্ষিকী ৪ডিসেম্বর শুক্রবার। ২০০৮ সালের ৪ ডিসেম্বরের এ’দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে উপজেলা পরিষদ জামে মসজিদ ও তুলসীডাঙ্গা গ্রামের জামে মসজিদে পবিত্র আগামীকাল জুম্মা নামাজবাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত হোসেন আলীর জন্য শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের বড় জামাতা কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহবিস্তারিত পড়ুন

বাজারে আসছে গবেষণাগারে তৈরি মুরগির মাংস

এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে কৃত্রিম ডিম তৈরি হওয়ার কথা নিশ্চয় শুনেছেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের ‘হ্যাম্পটন ক্রিক ফুড’ নামের একটি প্রতিষ্ঠান এই ডিম উদ্ভাবন করেছিল। কিন্তু এবারের খবরটি একটু ভিন্ন তবে সম্পর্কিত। এবার বাজারে আসছে গবেষণাগারে তৈরি মুরগির মাংস। শুনে অবাক হলেও বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন স্টার্টআপ ‘ইট জাস্ট’-এর গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি মুরগির মাংস বাজারজাতের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। এদিকে উদ্যোক্তারা মনে করছেন, এ মাংস তৈরিতে প্রাণী হত্যা করা হয়বিস্তারিত পড়ুন

ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গারা

ভাসানচরে স্থানান্তরের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গাদের বহনকারী ১০টি বাস। ইতোমধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। তবে প্রথম দফায় উখিয়া ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবারকে ভাসানচরের স্থানান্তরের জন্য রওনা দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১০টি বাসে করে রওনা হন রোহিঙ্গারা। তবে, স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামের পতেঙ্গা দিয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে আগামীকাল তাদের ভাসানচর নেওয়ার কথা রয়েছে। জানাবিস্তারিত পড়ুন

নকল ভ্যাকসিন নিয়ে সতর্কতা জারি ইন্টারপোলের

করোনায় কোণঠাসা পুরো বিশ্ব। সবাই এখন তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। এখনও বাজারে শতভাগ ফলপ্রসূ কোন ভ্যাকসিন বাজারে না আসায় হতাশায় কাটছে জীবন। এরই মাঝে করোনা ভ্যাকসিনকে অনেকে চক্র বেঁচে নিয়েছে ব্যবাসায়িক জায়গা থেকে। সেই সুবাদে বিশ্ববাজারে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে পারে সংঘবদ্ধ অপরাধী চক্র। আর তাই ইন্টারপোল বিশ্বের সব দেশের আইন প্রয়োগকারী সংস্তাগুলো সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। ফ্রান্সভিত্তিক পুলিশের বৈশ্বিক সংস্থাটি বুধবার জানিয়েছে, মহামারি করোনার মতো একটি সংকটকে অবলম্বন করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ২৯ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

‘প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই’এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ২৯ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২০ পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে আরিফুজ্জামান সাহেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহব্বায়ক অধ্যক্ষ আনিছুর রহিম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আনন্দ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, সাংবাদিক মেহেদী আলী সুজয়, বিশিষ্ট সমাজসেবক আইয়ুব হোসেন, সাপ্তাহিক জনতার মিছিলবিস্তারিত পড়ুন