শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পুলিশ – র‍্যাব পরিচয়ে ২২ জেলায় ডাকাতি, আটক ৩

কুষ্টিয়ায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত তিন মাস ধরে এ বাহিনীর সদস্যরা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় শতাধিকেরও বেশি অপরাধ কর্মকাণ্ড করেছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য জানান। আটককৃতরা হলো- ঢাকার সাভারের সোনালী ব্যাংক কলোনী এলাকার মৃত জমির খানের ছেলে আরিফুল ইসলাম (৪২), ঢাকার জুরাইন এলাকার তোফাজ্জল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া (৫৫) এবংবিস্তারিত পড়ুন

মর্গের ভেতর মরদেহের চিৎকার! অতঃপর..

চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিলেন হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া চিকিৎসাধীন এক ব্যক্তিকে। এরপর ওই ব্যক্তির ‘মরদেহ’ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল মর্গে। কিন্তু সেখানে দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হতেই জ্ঞান ফেরে রোগীর। জেগে উঠে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে থাকেন তিনি। কেনিয়ার একটি হাসপাতালে অবহেলার এমন ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি সামনে আসাতে শুরু হয়েছে চরম সমালোচনা। জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন, যা ঘটল তা আমি বিশ্বাস করতে পারছি না। কীবিস্তারিত পড়ুন

মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার সংবাদটি গুজব

মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার বিষয়টি ভুয়া বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি দেশের অনেকগুলো গণমাধ্যমে “ইসলাম শিক্ষা ”বিষয়টি মাধ্যমিক থেকে বাদ দেয়ার ভূয়া সংবাদ প্রকাশিত হলে শিক্ষা মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

সরকার এইডস নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশ হতে এইডস রোগটি নির্মূল করার জন্য জাতিসংঘের নিকট প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষ্যে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস-২০২০’ উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষ্যে সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। দিবসটির ‘এবারের প্রতিপাদ্য ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিববিস্তারিত পড়ুন

মাস্ক না পরলে জেল-জরিমানা

করোনার বিস্তার রোধে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আরও কিছুদিন দেখা হবে। এর মধ্যে জনগণ সচেতন না হলে প্রয়োজনে জেল-জরিমানা দেওয়া হবে।’ আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এইবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরন, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা পারাবত বুদ্ধিবিস্তারিত পড়ুন

নড়াইল-যশোর সড়কে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

নড়াইল-যশোর সড়কের ধলগ্রামে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের এনামুল শেখ (৩৫) নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নসিমনে থাকা এক কিশোরও আহত হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নিহতের স্বজনরা জানান, নড়াইলের বাড়িভাঙ্গা গ্রামের নবির শেখের ছেলে এনামুল বিভিন্ন তরকারিসহ কাচাঁমাল আনতে নসিমনযোগে নড়াইল থেকে যশোরে যাচ্ছিলেন। ধলগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরতবিস্তারিত পড়ুন

ভারতে পাচার ৪ বাংলাদেশী যুবতীকে বেনাপোলে হস্তান্তর

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশী যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। রবিবার (২৯ নভেম্বর ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবতীরা হলো, আসমা আক্তার (২২), সোনিয়া আক্তার (২০), লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলে। জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের প্রলোভোনে পড়ে দালালেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ইজিবাইক চালক হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

ইজিবাইক ও ফোন উদ্ধার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্ধী নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ডাঙ্গা-সিঙ্গিয়া গ্রামের চাঁন মোল্যার ছেলে ইজিবাইক চালক রোহান মোল্যা (২০) হত্যারহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এছাড়া ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের পরিদর্শক গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, পিবিআই যশোরবিস্তারিত পড়ুন

বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিবে সৌদি আরব

সৌদি আরবে বসবাসকারী করোনা ভাইরাসে আক্রান্ত সবাইকে ফ্রি (বিনামূল্যে) ভাইরাসটির ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা আশা করছেন, ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন। সোমবার ( ২৩ নভেম্বর ) এ ঘোষণা দেয় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়া বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি আরবে সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়াবিস্তারিত পড়ুন