শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক না পরলে জেল-জরিমানা

করোনার বিস্তার রোধে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আরও কিছুদিন দেখা হবে। এর মধ্যে জনগণ সচেতন না হলে প্রয়োজনে জেল-জরিমানা দেওয়া হবে।’

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘দেশে করোনার ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেওয়া হবে।’

ভ্যাকসিনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করা হয়েছে।’

সচিব জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশে প্রথম আসা তিন কোটি টিকা বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করা হবে। ডব্লিউএইচও এর প্রটোকল মেনে বিতরণ করা হবে এইসব টিকা। টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল