শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ – র‍্যাব পরিচয়ে ২২ জেলায় ডাকাতি, আটক ৩

কুষ্টিয়ায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত তিন মাস ধরে এ বাহিনীর সদস্যরা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় শতাধিকেরও বেশি অপরাধ কর্মকাণ্ড করেছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য জানান।

আটককৃতরা হলো- ঢাকার সাভারের সোনালী ব্যাংক কলোনী এলাকার মৃত জমির খানের ছেলে আরিফুল ইসলাম (৪২), ঢাকার জুরাইন এলাকার তোফাজ্জল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া (৫৫) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লকান্দি এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ হারুন ওরফে বাবু মিয়া (৪২)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, বার্মিজ টিপ চাকু, ডেগার, স্বর্ণালংকার, নগদ ৯২ হাজার টাকা, মাদকদ্রব্য ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, গত কয়েক দিনে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বেশ কয়েকটি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল প্রযুক্তির ব্যবহার করে চক্রটিকে ধরার ফাঁদ পাতে। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি পুলিশ-র‍্যাব ও সেনা সদস্য হিসেবে পরিচয়ে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, বগুড়া, মানিকগঞ্জ, বরিশাল, ঢাকাসহ দেশের ২২ জেলায় শতাধিকের বেশি ছিনতাই ও ডাকাতি করেছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার