বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন

সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। উপজেলার ৮নং কেরারকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ চলছে। ২০ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কিসমত ইলিশপুর, কেকে ইউপি মাধ্যমিক বিদালয়, কাজিরহাট কলেজ, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠুবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় পালিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম.স্পর্শ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন

ভারতের গ্রামাঞ্চলে ৭৬ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার জোটে না

সদ্য প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের চেয়েও পিছিয়ে রয়েছে ভারত। এমনকি শ্রীলংকা, নেপালেরও পেছনে রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি। এ বার সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। ‘ফুড পলিসি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, ভারতে গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের প্রতি চার জনের মধ্যে তিন জনেরই পুষ্টিকর খাবার জোটে না। শুধু তাই নয়, গ্রামের মানুষ যদি তাদের আয়ের পুরোটাই খাবারের জন্য খরচ করেন, তা হলেও প্রতি তিনবিস্তারিত পড়ুন

সরকারি টাকার সুষম বন্টন নিশ্চিত করতে হবে: ঝিকরগাছায় নাসির উদ্দিন এমপি

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সরকারি টাকার সুষম বন্টন নিশ্চিত করতে হবে। সঠিক খাতে ব্যয় করে তা উপজেলা পূজা উদযাপন কমিটির কাছে ভাউচারের মাধ্যমে প্রমান দিতে হবে। সরকারি একটি টাকাও অন্য কাজে ব্যবহার করা যাবে না।’ রবিবার সকাল ১০ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দুর্গাপূজার প্রস্তুতি ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

আসামে মাদরাসা বন্ধে বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ডাক

ভারতে বিজেপিশাসিত আসামে সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন নামছে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’। ওই ইস্যুতে সংগঠনটি আগামী ২০ অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আসাম ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান রেডিও তেহরানকে এই কথা জানান।তিনি বলেন, মাদরাসাকে আবার বিতর্কের মুখে নিয়ে এসেছে বিজেপিশাসিত আসাম সরকার। তারা ঘোষণা করেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত মাদরাসাগুলোকে বন্ধ করে দেবেন। বিজেপির এ ধরণের সাম্প্রদায়িকবিস্তারিত পড়ুন

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ১৪ হাজার ৬২৭, আক্রান্ত ৪ কোটি ছুঁইছুঁই

বিশ্ব করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁইছুঁই। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ২ হাজার ১৩৩ জন। দেশটিতে মারা গেছেন ২বিস্তারিত পড়ুন

রায়হানের শরীরে মিলল ১১১ আঘাতের চিহ্ন

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাতের ৯৭টি লীলাফোল আঘাত ও ১৪টি জখমের চিহ্ন ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে। গতকাল শনিবার সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের মূল রিপোর্ট দিতে সময় লাগবে। পিবিআইয়ের কাছে আমরা প্রাথমিকভাবে একটি রিপোর্ট দিয়েছি।’ তিনি আরও জানান, আঘাতে রায়হানের দেহের মাংস থেতলে যায়। রগ ফেটে গিয়েবিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহিভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা নেতা-কর্মীদের তোপের মুখে পন্ড। রবিবার (১৮ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহিভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। এই কমিটির সাধারণ সম্পাদক ও ২নং সহ-সভাপতি অন্য ১৩ জন সদস্যকে না জানিয়ে গঠনতন্ত্র বহিভূতভাবে টাকারবিস্তারিত পড়ুন

নড়াইলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ৪

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। আটককৃতরা হলো, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)। শনিবার রাতব্যাপী নড়াইলের জামরিলডাঙ্গা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত ৭ কিলোমিটার নৌপথে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ মৎস্যশিকারী পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন

শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন- এমপি রবি

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটেন এমপি রবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনেবিস্তারিত পড়ুন