শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে

কলারোয়া সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

কলারোয়া সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি কর্মচারীরা তাদের ৫টি দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশ নেন। তাদের দাবির মধ্যে আছে- ১. সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ২. চাকরি সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদে বেতন ভাতাদি সরকারি স্কেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ

‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত গিয়ে হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধানবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন এবং নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আলোচনা সভা শনিবার করা হয়েছে। পৌরসভার কনফারেন্স রুমে বিট পুলিশ এস আই আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পৌর সভার বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, মশিয়ার রহমান, মফিজুর রহমান খান, জাকির হোসেন, মনিরা খানম, মেহেরুন নেছা মেরী, পৌর আওয়ামী লীগনেতা মনোয়ার হোসেন মিন্টু,বিস্তারিত পড়ুন

কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান (বিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শারফুদ্দীন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহম্মেদ খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আগরদাড়ীতে বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ

নারীর প্রতি সহিংসতা নিরসনের আপনার পুলিশ আপনার পাশে এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ এর জেনারেল ইন্সপেক্টর ড. বেনজীর আহমেদ (আইজিপি) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ীতে সদর থানার ১৩নং বিট পুলিশিং এর নারী নির্যাতন প্রতিরোধ কল্পে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চত্বরে ১৩নং বিট পুলিশিং এর সমাবেশ ও সড়কে র‌্যালী করা হয়। ১৩নং বিট পুলিশিং এর র‌্যালী ও সমাবেশে আগরদাড়ীবিস্তারিত পড়ুন

নড়াইলে ছাত্র নেতা চয়নের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে ছাত্র নেতা চয়নের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত। ৯০-এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ২৯ তম মৃত্যুবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মূসূচির মধ্যে ছিল শহীদ চয়নের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালী এবং স্মরণ সভা। আজ বেলা ১১টায় এ উপলক্ষে জেলা ছাত্রলীগ, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ নড়াইল ভিক্টোরিয়া কলেজ চত্বরে শহীদ চয়ন মল্লিকের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। পরে স্মৃতিস্তম্ভেরবিস্তারিত পড়ুন

কেশবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

যশোরের কেশবপুরের মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে এবং শারদা সংঘ ও বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের সহযোগিতায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ পালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরবিস্তারিত পড়ুন

ফকিরহাটে পুতুলের মৃত্যু, স্বাভাবিক না হত্যা!

বাগেরহাট জেলার ফকিরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বাহিরদিয়া গ্রামের একটি ঘেরের মধ্য থেকে ওই মহিলার লাশটি উদ্ধার করা হয়। সরেজমিন জানা যায়, গৃহবধূ সুমি আক্তার পুতুল(২৫) বাহিরদিয়া গ্রামের মোঃ সিদ্দিক এর স্ত্রী। তাদের ঘরে ছোট দুটি সন্তান রয়েছে। এদিন সকালে তার বাড়ীর পার্শ্ববর্তী একটি ঘেরের মধ্য লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফকিরহাট মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারবিস্তারিত পড়ুন

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর রত্নগর্ভ মায়ের মৃত্যুতে শাহীন চাকলাদার এমপির শোক প্রকাশ

যশোর জেলা যুবলীগ সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর মাতা জবেদা বেগম সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জাবেদা বেগমের এর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব শাহীন চাকলাদার এমপি ও বিশিষ্ট সমাজসেবক যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গেজেট প্রকাশ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার সংসদবিষয়ক বিভাগ থেকে গেজেটি প্রকাশ করা হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনে ধর্ষণের সর্বোচ্চবিস্তারিত পড়ুন