রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ

‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত গিয়ে হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দেশ ও দেশের জনগণের সেবা ও কল্যাণে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ একটি মহতী উদ্যোগ। আমরা সবাই যদি সতর্ক ও সজাগ থাকি তাহলে সহিংসতা প্রতিরোধ সম্ভব হবে। যারা দেশের কল্যাণ চায়না তারা ১৯৭১ সাল থেকে আজ অবধি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। সকলকে তার নিজ নিজ বাড়ির পাশের মানুষটি কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করা সহজ হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী আকলিমা ইসলাম লিমা।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর তহমিনা ইসলামসহ জেলা পুলিশের সদস্য ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ