বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চলতি জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি জানাতে গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী, অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে।

গ্রাহক হয়রানি কমাতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির স্থানীয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ অথবা পূর্বনির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ জানানোর জন্য গ্রাহকদের অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

হটলাইনগুলো হলো:

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯

বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০

পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

ডিপিডিসি লিমিটেডের কল সেন্টার- ১৬১১৬

ডেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬১২০

নেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬৬০৩

ওজোপাডিকো লিমিটেডের কল সেন্টার- ১৬১১৭

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে