শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইনে বিক্রি বন্ধ থাকায় ট্রেনের টিকিটপ্রত্যাশীদের ভোগান্তির শেষ নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সেই সঙ্গে কালোবাজারির অভিযোগও করেছেন অনেকে। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারও শতভাগ টিকিট কাউন্টারে বিক্রি করে রেলওয়ে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ মার্চ থেকে আবারও অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে।

কমলাপুর রেলস্টেশনে ঈদের সময়ের মতো টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও ভোররাত থেকেই কাউন্টারের সামনে পা ফেলার জায়গা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় চারপাশ। অনলাইনে হঠাৎ টিকিট বিক্রি স্থগিত হওয়ায় দুর্ভোগে যাত্রীরা।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার বিষয়ে টিকিটপ্রত্যাশীরা বলেন, আমরা সকাল ৭টায় আসছি। এখনো লাইনের তিন ভাগের এক ভাগ পার করতে পারিনি। টিকিট পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছি, তবে শেষ পর্যন্ত পাব কি না, তা জানি না। মানুষ যে দাঁড়িয়ে রয়েছে। এভাবে কষ্ট করছে। এখানে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।

এদিকে শুধু অনলাইনেই নয়, সার্ভার না থাকায় কম্পিউটারও বন্ধ। তাই হাতে লেখা টিকিটের ধীরগতি আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ টিকিটপ্রত্যাশীরা। নিজেদের ভোগান্তির বিষয়ে তারা বলেন, গরমের মধ্যে সেই সকাল সাড়ে ৬টা থেকে দাঁড়িয়ে আছি। এখানে কোনো ফ্যান নেই। গরমে আমাদের অবস্থা অনেক খারাপ হচ্ছে। কর্তৃপক্ষ অনেক ধীরগতিতে কাজ করছে। আবার অনেকে লাইনের মাঝে ঢুকে টিকিট কিনে নিয়ে যাচ্ছে।

এ অবস্থার মধ্যেই কাউন্টারের বাইরে বেশি দামে মিলছে ট্রেনের টিকিট। যাত্রীদের অভিযোগ বুকিং সহকারীদের সহায়তায় টিকিট চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে।

তবে অভিযোগ অস্বীকার করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, রেলের টিকিট বিক্রির প্রক্রিয়ার পরিবর্তনের জন্য সাময়িক ভোগান্তি হচ্ছে। এ পরিস্থিতি ২৬ মার্চ থেকে স্বাভাবিক হবে।

সহজ ডটকমের মাধ্যমে একটি নতুন সিস্টেম প্রবর্তন হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই পাঁচ দিন ম্যানুয়ালি টিকিট বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, রেলের টিকিট বিক্রির পদ্ধতি ১৫ বছর পর পরিবর্তন হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন