বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘অনুমতি ছাড়া রাজনৈতিক কর্মসূচি পালন করলে কঠোর ব্যবস্থা’

অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো দল বা সংগঠন অনুমতি না নিলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান এ হুঁশিয়ারি দেন।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান
এর আগে গত শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না। জবাবে হাবিবুর রহমান বলেন, ভিসা নীতি কোনো একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি মোকাবিলা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তেমন সব ধরনের সক্ষমতা ডিএমপির রয়েছে।

দায়িত্ব নিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’
হাবিবুর রহমান বলেন, ডিএমপির মধ্যে থানাগুলোর সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে। তিনি বলেন, থানায় গিয়ে সেবা না পেলে ভুক্তভোগীদের যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে (ডিএমপির গোয়েন্দা বিভাগ) গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি তাঁকে জানাতে পারবেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা পৃথিবীর অন্যতম বৃহৎ নগরী। ট্র্যাডিশনাল ক্রাইম (প্রথাগত অপরাধ) থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

যানজট এ শহরের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ‘আমি সবার আগে ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠক করেছি। সমস্যাগুলো শুনেছি। যানজট নিরসনে কাজ শুরু করেছি।’

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহতবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান