শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমোদন পেল উড়ন্ত গাড়ি ‘এয়ারকার’ (ভিডিও)

গাড়ির দুনিয়াতে আরও একটি মাইলফলক, সম্প্রতি স্লোভাকিয়ার দ্য স্লোভ্যাক ট্রান্সপোর্ট অথোরিটি একটি উড়ুক্কু গাড়িকে সার্টিফিকেট দিয়েছে। জানা গেছে, হাইব্রিড এই গাড়িটি বিএমডব্লিউর ইঞ্জিনে তৈরি এবং সাধারণ পেট্রল পাম্পের পেট্রোলে চলে বা উড়ে! এটা ২ মিনিট ১৫ সেকেন্ড সময় নেয় গাড়ি থেকে উড়ুক্কু গাড়ি বা এয়ারকারে পরিণত হতে।

পরীক্ষামূলক উড্ডয়নের সব ক’টি ধাপ সফলভাবে শেষ করায় এই অনুমতি দেওয়া হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। বলা হয়েছে, ‘এয়ারকার’ নামের হাইব্রিড বাহনটি রাস্তাও চলতে পারে। তিন মিনিটেরও কম সময়ে এটা গাড়ি থেকে আকাশে ওড়ার বাহনে পরিণত হতে পারে। শুধুমাত্র একটি বোতামে চাপ দিয়ে রূপান্তরের কাজটি শুরু করা যায় বলে জানা গেছে।

আকাশে ওড়ার অনুমতি পেতে এয়ারকারকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭০ ঘণ্টা উড়তে হয়েছে। এই সময় ২০০ বারের বেশি টেকঅফ ও ল্যান্ডিং করেছে সেটি।আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এয়ারকার। যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত।
২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ প্রদর্শন করেছিল উবার। জার্মানির ফ্লায়িং-ট্যাক্সি স্টার্টআপ ‘লিলিয়ুম’ এখন পর্যন্ত ৩৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ২২৪ কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করেছে। আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এয়ারকার। যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী