সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবেশ নিষিদ্ধকালে

অবৈধভাবে মাছ ধরার সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে আটক

প্রবেশ নিষিদ্ধকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খালে অবৈধ ভাবে মাছ ধরার সময় ট্রলার ও মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে টহলরত বন বিভাগের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে জেলেদের আটক করা হয়।

আটক হওয়া জেলেরা সবাই জেলার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা।

আটক জেলেরা হলেন মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩), নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩), মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫)।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকতার্ (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি ট্রলার, নিষিদ্ধ একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।

আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন