শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অব্যবহৃত ডাটা-টকটাইম নিয়ে নতুন প্যাকেজ ১৫ মার্চ থেকে

১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে।

মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানালো সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে যোগ হবে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজও হতে পারে সর্বোচ্চ ৫০টি। বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে। এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই চার ধরনের মেয়াদ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী