শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

আসলেন এবং জয় করলেন- আর্জেন্টিনার ক্লাবে বাংলাদেশের জামাল ভূঁইয়ার অভিষেকটা ঠিক সেরকমই। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে রোববার অভিষেক হয়েছে বাংলাদেশের জামাল ভূঁইয়ার।

টরেনো ফেডারেল ‘এ’ লিগে জামাল ভূঁইয়ার দল ২-১ গোলে হারিয়েছে জার্মিনাল দা রসনকে। জামাল ভূঁইয়া করেছেন দলের দ্বিতীয় গোলটি।

অভিষেকের মধ্যে দিয়ে একটা স্বপ্ন পূরণ হলো বাংলাদেশ অধিনায়কের। আর্জেন্টিনার ক্লাবটি জামালের প্রথম ম্যাচে তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ক্লাবে। শেখ রাসেল ক্রীড়া চক্রেও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার। মাঠে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল দা মায়ো। ১-০ ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি পায় সোল দা মায়ো। জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় জার্মিনাল।

জামাল ভূঁইয়ার এই অভিষেক ম্যাচে আর্জেন্টিনায় বসবাসকারী বাংলাদেশিরা ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন। তারা ‘স্বাগতম জামাল’ লেখা ব্যানার হাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল স্টেডিয়ামের পাশে।

সোল দা মায়ো জামাল ভূঁইয়ার অভিষেক ম্যাচটি খেলেছে লাল-সবুজ রঙের জার্সি পরে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?