বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল ৪ নারীর

নীলফামারীর সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী চার নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫), একই এলাকার মোশাররফ হোসেন বদির স্ত্রী রুমা আকতার (২৫), আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার (২২) ও উপজেলার কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী ছায়া বানু (২৬)। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন— ইজিবাইকচালক আপন হোসেন, নাজমিন আকতার, মিনা আকতার, রওশন আরা ও রোমানা আকতার। এদের সবার বাড়ি দারোয়ানী এলাকায়।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস সকালে সৈয়দপুর হয়ে চিলাহাটি যাওয়ার পথে সোনারায় ইউনিয়নের টেক্সটাইল ঘুন্টি শখেরবাজার রেলক্রসিং নামক স্থানে আসে। এ সময় ওই রেলক্রসিং পার হতে গেলে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চলন্ত ট্রেনটি।

এতে অটোরিকশার ৯ যাত্রীর মধ্যে তিন নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে জেলা থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, কুয়াশার কারণে ইজিবাইকচালক ট্রেন দেখতে পাননি। এ কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। তা ছাড়া এ রেলপথে অরক্ষিত রেলক্রসিং থাকায় দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী