শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসম্প্রদায়িক চেতনায়

সরকার ক্ষমতায় আছে বলেই দেশে মানুষ ভালো আছে-এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশে মানুষ ভালো আছে। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন। দেশে যখন অসম্প্রদায়িক চেতনায় রাজনৈতিক সরকার থাকে তখন আপনারা ভালো থাকেন। এই দেশের মাটি হচ্ছে আপনার আমার। এ মাটিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি। আমরা সংখ্যা লঘু নই। আমরা বাঙ্গালী অসম্প্রদায়িক চেতনার মানুষ। অসম্প্রদায়িক চেতনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের কোন ভয় নাই। ভয় বলে কোন জিনিস আমাদের ভেতর রাখা যাবে না। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে সকল ধর্মের মানুষেরা ভালো থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে কেউ টানা হেঁচড়া করতে পারবেনা। আমরা যারা আরাধনায় বসব সনাতন ধর্মের ভাইদের, বোনেদের, কাকিদের কাছে আমার অনুরোধ থাকবে আমার জন্য কোন আরাধনা করার দরকার নাই। আরাধনা একজনের জন্য করবেন যিনি থাকলে আপনারা ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকবে, দেশে স্বস্তি আর শান্তি থাকবে, সে হচ্ছে বঙ্গবন্ধু আদরের দুলালি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আরাধনায় বসবেন।

গতকাল সন্ধ্যায় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেশবপুর সদর, গৌরীঘোনা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, সাগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত