বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের নিয়ে নিয়মিতই নানা অভিযোগ আসে। ব্যবসায়ী সংগঠনগুলোকে এসব বিষয়ে এগিয়ে আসতে হবে। যারা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে।

শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমরা সবাইকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। পেঁয়াজ নিয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। দিনে দিনেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়গুলো নজরে রাখছি। আমরা দেখছি যে, বাজারে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। এর প্রভাবে ক্যানসারসহ নানা জটিল রোগ শরীরে তৈরি হচ্ছে। এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে কাজ করতে হবে।

নূরুল মজিদ বলেন, আমরা ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীদের ছাড়া সরকার এগিয়ে যেতে পারবে না। ব্যবসায়ী ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা এগিয়ে আসুক। সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেটি খেয়াল রাখতে হবে। সব বিষয়ে যেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারে, ভোক্তা অধিকারসহ ব্যবসায়ীরা যেন কোনো রকম বিব্রতকর অবস্থায় না পড়ে, ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই বিচলিত না হয়, সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, প্রতিটি খাদ্যে ভেজালে ভরপুর। সাদা চিনি ক্ষতিকর ক্যামিকেল দিয়ে তৈরি হয়। সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যানসারের সম্ভাবনা আছে। তারা কীভাবে এটি করছে? বিএসটিআই থেকে তো পরীক্ষা করেই তাদের অনুমোদন দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ক্যানসার রোগ যেভাবে বাড়ছে, সেটি প্রতিরোধ করতে ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনে শিল্প মন্ত্রণালয়কে নতুন আইনের দিকে হাঁটতে হবে। ভেজালকারীদের যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওজনের ব্যাপারেও নজর দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা