বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অ্যাম্বুলেন্স-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নাটোরের সিংড়ায় ইটবাহী ট্রাক্টরের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রনি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন।

সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রনি আহমেদ (২৫)। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। রনি শেরকোল এস আর ফিলিং স্টেশনে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেল থেকে পাবনার ঈশ্বরদী উপজেলায় যাচ্ছিল একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স। আর ফিলিং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন রনি আহমেদ। শেরকোল আইসিটি পার্ক এলাকায় এসে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রনি।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সের। এতে ৫ জন আহত হন। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু