শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ নেতার গোডাউনে ৫৯১ বস্তা পঁচা চাল জব্দ

নাটোর সদর উপজেলা খাদ্য গোডাউনের ৬ নম্বর গোডাউন থেকে ৫৯১ বস্তা পঁচা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাটোর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু সরকারি গুদামে পঁচা চাল ঢুকাচ্ছেন।ট্রাক থেকে চাল আনলোড করার সময় পঁচা ও নিম্নমানের চালগুলো দেখে ফেলে স্থানীয়রা। তারপর প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে অভিযোগের সত্যতা পান। জব্দ করেন ৫৯১ বস্তা পঁচা ও নিম্নমানের চাল।

পুলিশ ও খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসেন। সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ঘটনাস্থলে গিয়ে পঁচা ও নিম্নমানের চালগুলো জব্দ করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, আমরা নিম্নমানের চাল পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, অভিযোগ অস্বীকার করে ওসি এলএসডি মফিজ উদ্দিন দাবি করেন, তিনি সকালে গোডাউনে উপস্থিত ছিলেন না। গোডাউনের কর্মচারী ও শ্রমিকরা চাল অনলোড করেছে। তার গোডাউনে চাল নামল তিনি জানেন না কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থাতা নিবে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…