রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইন শৃঙ্খলা বিঘ্নিতকারীদের ছাড় দেয়া হবে না: সাতক্ষীরায় ডিআইজি মঈনুল হক

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ, ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কথায় নয় বাস্তবে পরিলক্ষিত। আগামীর স্মার্ট বাংলাদেশ ও বাস্তবে রুপ নেবে। সেজন্য সকলকে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন উড়ন্ত বিমানের মতো। তাকে কোন ভাবেই ঠেকানো সম্ভব নয়। উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত থাকবে। সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে সক্ষমতা বেড়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন ড্রীল শেড মিলনায়তনে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি খুলনা রেঞ্জ, ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীতে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বাংলাদেশ হবে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নিতকারীদের ও ধ্বংসকারীদের কোন ছাড় দেওয়া হবে না। কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি সড়যন্ত্র করে উন্নয়ন ঠেকাতে পারবেনা। সকলের ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে বিশ্বের মাঝে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে হবে।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা আনসার ভিডিপির কমান্ডার মোরশেদা খানম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফুরুল আলম প্রমুখ।

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, সাতক্ষীরা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শেখ আমজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল হক, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক বিন আব্দুল আজিজ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী