বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজহারীর পোস্ট মুছে দিল ফেসবুক, প্রতিবাদে পাল্টা স্ট্যাটাস

সম্প্রতি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ফেসবুক স্ট্যাটাস মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটায় ফেসবুক এমনটা করেছে বলে আরেকটি স্ট্যাটাসে আজহারী নিজেই জানিয়েছেন। ২৫ নভেম্বরের ওই স্ট্যাটাসে আজহারী দাবি করেছেন কোনো ধর্মের বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।

এর আগে আজহারী গত ১৫ নভেম্বর ‘ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ’ শীর্ষক একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি অন্য ধর্মের কার্যকলাপে মুসলিমদের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি নয় এমন বক্তব্য দেন। সেই পোস্টটিই মুছে দেয় ফেসবুক। পরবর্তীতে (২৫ নভেম্বর) পোস্ট রিমুভ করার জন্য নতুন আরেকটি স্ট্যাটাস দেন আজহারী।

সেখানে তিনি বলেন, ‘স্ট্যাটাসটিতে কারো নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হেয় করা হয়নি।’

পাঠকদের জন্য মিজানুর রহমান আজহারী স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

কয়েকদিন আগে আমার লেখা ‘‘ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ” শিরোনামের স্ট্যাটাসটি, ফেইসবুক অথোরিটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় দেখিয়ে, আমার পেইজ থেকে রিমোভ করে দিয়েছে।

স্ট্যাটাসটিতে কারো নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হেয় করা হয়নি। পোস্টটিতে কেবল ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বলতে কি বুঝায়, ধর্মীয় সম্প্রীতির সীমারেখা এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু এটাকেও ফেইসবুক অথোরিটি “হেইট স্পীচ এন্ড ইনসাল্ট” হিসেবে ট্রিট করেছে।

এভাবে চলতে থাকলে তো স্বাধীনভাবে মতামত প্রকাশ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পরিস্থিতিকে বিশ্লেষণ কিংবা আমাদের করণীয় বর্জনীয় এর ব্যাপারে ভবিষ্যতে ফেইসবুকে কিছু লেখাও কঠিন হয়ে যাবে।

নাস্তিকদের পরিচালিত বিভিন্ন ফেইসবুক আইডি ও পেইজে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলাম ও রাসুলুল্লাহ (ﷺ‬) কে নিয়ে ইচ্ছামত হেইটস্পীচ, কুরুচিপূর্ণ মন্তব্য এবং নানা ধরনের কার্টুন শেয়ার দেয়া হয়। আফসোস! সেগুলো ফেইসবুক অথোরিটির চোখে পড়ে কিনা জানিনা। ফেইসবুকের উচিত তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডটিকে প্রোপার জাস্টিফিকেশন এন্ড ইকুয়াল ট্রিটমেন্টের আলোকে পূনর্বিন্যাস করা।

যাইহোক, ফেইসবুক অথোরিটি আমার বক্তব্যকে মিস আন্ড্যারস্টোড করেছে জানিয়ে, আমি রিভিউর জন্য এ্যাপিল করেছি। দেখা যাক, ওয়াট দেই রিসপন্ড।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী