শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আটলান্টিকের ঢেউয়ে আতঙ্কিত হয়ে অসুস্থ বাংলাদেশের খেলোয়াররা

শনিবার (২ জুলাই) শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজ। এরমধ্যে দুটি ম্যাচ হবে ডোমিনিকায়। এজন্য গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস বন্দর থেকে ফেরি যোগে ডোমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু উত্তাল সমুদ্র পথে বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। এসময় পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান অসুস্থ হয়ে পড়েন।

ক্রিকেট দল সূত্রে জানা গিয়েছে, সেন্ট লুসিয়া থেকে বের হয়ে যখন আটলান্টিক পাড়ি দিচ্ছে ফেরি, তখনি মূলত সমস্যা শুরু হয়। বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। শরিফুল ও সোহান অসুস্থ হয়ে পড়েন। তারা বমিও করেন এসময়। এ ছাড়া অস্বস্তিতে থাকেন টি২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, খোদ ম্যানেজার নাফিস ইকবাল। ম্যাসেজম্যান সোহেল আতঙ্কে ডেকেই ঘুমিয়ে পড়েন।

তবে অসুস্থ হলেও ডোমিনিকায় পৌঁছেছেন শেষ পর্যন্ত। আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। গণমাধ্যমকে তাসকিন আহমেদ জানান, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যারা অসুস্থ হয়েছেন তারা এখন ভাল আছেন।

বাংলাদেশ দলের যাত্রা শুরুর কথা ছিল একদিন আগেই। কিন্তু হঠাত্ করে উত্তাল হয়ে ওঠে আটলান্টিক। শঙ্কা দেখা দেয় হ্যারিকেনের। যার প্রভাব পড়েছিল সেন্ট লুসিয়া টেস্টে। সাগর উত্তাল থাকায় একদিন পিছিয়ে দেয়া হয় সমুদ্রযাত্রা। বাংলাদেশ অনুশীলন শুরু করে সেন্ট লুসিয়াতেই। প্রথমদিন অনুশীলন করে বৃহস্পতিবার রওনা দেয়। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকার দূরত্ব ১৭৩ কিলোমিটার। সমুদ্রের হিসাব ধরলে ৭৭ নটিক্যাল মাইল। এই ফেরিযাত্রায় সময় লাগে পাঁচ ঘণ্টার মতো।

সেন্ট লুসিয়া থেকে বিমানেও যাত্রা করা যায়। তবে সেটি আয়োজন করে স্বাগতিক বোর্ড। উইন্ডিজ বোর্ড ফেরির আয়োজন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে তাতে। দলের সবারই এই ফেরিযাত্রা প্রথম! শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা।

বাংলাদেশে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও ছিল। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে তাদের সঙ্গে থাকা ধারাভাষ্যকার আতহার আলী খান লেখেন, ফেরিতে করে ভয়ঙ্কর যাত্রা শুরু করার আগে। যাত্রার পরের সময়টা আসলেই বাংলাদেশ দলের জন্য ছিল ভয়ঙ্কর।

ডোকিনিকায় একদিন অনুশীলনের সুযোগ পাবেন লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারীরা। পরদিন একই সময়ে হবে দ্বিতীয় টি২০ ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে গায়নায়।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা