বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনের শেকড় শিক্ষকের হাতে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষিত ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকের গুরুত্ব অপরিসীম তাই উন্নত জাতি গঠনে শিক্ষকের দক্ষতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে জোর দিতে হবে কেননা আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনের শেকড় শিক্ষকের হাতে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে কলারোয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ প্রভাষক মহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

শিক্ষক সম্মেলনে এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কলারোয়া পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, সোনাবাড়িয়া কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কলারোয়া আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার শওকত আলী, বুঝতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সিরাজুল ইসলাম, সিংহলাল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মোনায়েম, ধানঘরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিয়ার রহমান, বোয়ালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলতাফ হোসেন, শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ ইউনুস আলী, প্রধান শিক্ষক নুরুল্লাহ, মুজিবুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক